বাগেরহাটে ইসলামী আন্দোলন, জাপাসহ পাঁচজনের প্রার্থিতা বাতিল
বাগেরহাটের চারটি আসনে মোট ৩২ প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিয়েছিলেন।
বাগেরহাটের চারটি সংসদীয় আসনে ইসলামী আন্দোলন, জাতীয় পার্টি ও স্বতন্ত্র মিলে মোট পাঁচ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।
শনিবার প্রার্থীদের উপস্থিতিতে যাচাই-বাছাই শেষে রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক গোলাম মো. বাতেন তাদের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন।
বাগেরহাটের চারটি আসনে মোট ৩২ প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিয়েছিলেন।
জেলা প্রশাসক গোলাম মো. বাতেন সাংবাদিকদের বলেন, বাগেরহাটের চারটি সংসদীয় আসনে ২৭ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়। মনোনয়নপত্র বাতিল হওয়া প্রার্থীরা ৫ থেকে ৯ জানুয়ারি পর্যন্ত আপিল করতে পারবেন।
বাতিল হওয়া প্রার্থীরা হলেন- বাগেরহাট-১ আসনে ইসলামী আন্দোলনের মুজিবুর রহমান শামীম, জাতীয় পার্টির স. ম গোলাম সরোয়ার ও এস এম মুশফিকুর রহমান (স্বতন্ত্র)।
বাগেরহাট-২ আসনে এলডিপির মো. হাসান ইমাম এবং বাগেরহাট-৪ আসনে বিএনপির ‘বিদ্রোহী’ স্বতন্ত্র প্রার্থী কাজী খায়রুজ্জামান শিপন।
বৈধ প্রার্থীরা হলেন- বাগেরহাট-১ আসনে বিএনপির কপিল কৃষ্ণ মণ্ডল, জেলা বিএনপির সাবেক সভাপতি সাবেক সংসদ সদস্য এম এ এইচ সেলিম (স্বতন্ত্র), জেলা বিএনপির সদস্য শেখ মাসুদ রানা (স্বতন্ত্র), বাংলাদেশ জামায়াতে ইসলামীর মো. মশিউর রহমান খান, বাংলাদেশ খেলাফত মসজিসের মো. মামুনুল হক, মুসলিম লীগের এম ডি সামসুল হক, বাংলাদেশ মুসলিম লীগের আবু সবুর শেখ, এবি পার্টির মোহাম্মদ আমিনুল ইসলাম।
বাগেরহাট-২ আসনে বিএনপির শেখ মোহাম্মদ জাকির হোসেন, জেলা বিএনপির সাবেক সভাপতি ও বর্তমান সমন্বয়ক এম এ সালাম (‘বিদ্রোহী’), জেলা বিএনপির সাবেক সভাপতি সাবেক সংসদ সদস্য এম এ এইচ সেলিম (স্বতন্ত্র), জামায়াত ইসলামীর শেখ মনজুরুল হক রাহাদ, খেলাফত মজলিসের বালী নাসির ইকবাল, ইসলামী আন্দোলন বাংলাদেশের শেখ আতিয়ার রহমান ও বাংলাদেশ খেলাফত মসজিসের রমিজ উদ্দিন।
বাগেরহাট-৩ আসনে বিএনপির শেখ ফরিদুল ইসলাম, জেলা বিএনপির সাবেক সভাপতি সাবেক সংসদ সদস্য এম এ এইচ সেলিম (স্বতন্ত্র), জামায়াত ইসলামীর মোহাম্মদ আব্দুল ওয়াদুদ শেখ, এনসিপির মো. রহমতউল্লাহ, খেলাফত মজলিসের মো. জুলফিকার হোসেন এবং জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডির মো. হাবিবুর রহমান মাস্টার।
বাগেরহাট-৪ আসনে বিএনপির সোমনাথ দে, জেলা বিএনপির সদস্য কাজী খায়রুজ্জামান শিপন (স্বতন্ত্র, ‘বিদ্রোহী’), জামায়াতে ইসলামীর মো. আব্দুল আলীম, ইসলামী আন্দোলনের মো. ওমর ফারুক, জাতীয় পার্টির সাজন কুমার সিস্ত্রী ও জাতীয় সমাজতান্ত্রিক দলের মো. আব্দুল লতিফ খান।
