২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খুলনায় ওয়ালটনের ডিজিটাল ক্যাম্পেইন উপলক্ষে আনন্দ শোভাযাত্রা

শোভাযাত্রায় চিত্রনায়ক আমিন খান, ক্রিকেটার মেহেদী হাসান মিরাজ উপস্থিত ছিলেন।

খুলনায় ওয়ালটনের ডিজিটাল ক্যাম্পেইন উপলক্ষে আনন্দ শোভাযাত্রা
ওয়ালটন বৃহস্পতিবার খুলনা নগরীতে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রার আয়োজন করে।

খুলনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 May 2025, 09:06 PM

Updated : 26 Aug 2026, 12:43 PM

ঈদ উপলক্ষে শুরু হয়েছে ওয়ালটনের ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২২। 

এ উপলক্ষে ‘আবারো মিলেনিয়ার’ স্লোগানে আজ বৃহস্পতিবার খুলনা নগরীতে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রার আয়োজন করা হয়।

শোভাযাত্রায় চিত্রনায়ক আমিন খান, ক্রিকেটার মেহেদী হাসান মিরাজ, শতাধিক তরুণ ক্রিকেটারসহ অন্তত তিন শতাধিক পরিবেশক ও বিক্রয় প্রতিনিধি উপস্থিত ছিলেন।

ভার্চুয়ালি শোভাযাত্রার উদ্বোধন ঘোষণা করেন ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ পিএলসির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এস এম মাহবুবুল আলম।

এ সময় তিনি বলেন, “দেশজুড়ে ৭০০টিরও বেশি ওয়ালটন প্লাজায় ফ্রি মেডিকেল ক্যাম্প চালু করার পাশাপাশি ক্যাম্পেইনে ওয়ালটন পণ্যে থাকছে ১০ লাখ টাকা জেতার সুযোগ, সঙ্গে নগদ ভাউচার ও নিশ্চিত উপহার।”