শেরপুরে ‘জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে’ শপথ পাঠ
জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ থেকে ভার্চুয়ালি ঢাকায় অনুষ্ঠিত মূল অনুষ্ঠানের সঙ্গে এ শপথ অনুষ্ঠিত হয়।
শেরপুরে সারাদেশের সঙ্গে ‘জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে’ শপথ পাঠ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ থেকে ভার্চুয়ালি ঢাকায় অনুষ্ঠিত মূল অনুষ্ঠানের সঙ্গে এ শপথ অনুষ্ঠিত হয়।
শপথ গ্রহণ শেষে শেরপুর জেলা প্রশাসন, সমাজসেবা, যুব উন্নয়ন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ উদ্যোগে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন শেরপুরের জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান।
জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক এ টি এম আমিনুল ইসলামের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক লুৎফুল কবির, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মিজানুর রহমান ভুঁঞা, শেরপুর প্রেস ক্লাবের সভাপতি কাকন রেজা, জেলা জামায়াতের সাবেক সেক্রেটারি মাওলানা জাকারিয়া মো. আব্দুল বাতেন, নারী-শিশু ট্রাইব্যুনালের পিপি আশরাফুন্নাহার রুবী, নারী নেত্রী নূরজাহান তালুকদার।
সভা শেষে দেশাত্মবোধক গান পরিবেশন করেন শিল্পকলা একাডেমির শিল্পীরা।
এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোসা. হাফিজা জেসমিনও উপস্থিত ছিলেন।
