২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মৌলভীবাজারে পিকআপ ভ্যানের সঙ্গে বাইকের সংঘর্ষ, নিহত ২

পিকআপ ভ্যানের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে হলে এই প্রাণহানির ঘটনা ঘটে।

মৌলভীবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Dec 2025, 01:44 PM

Updated : 26 Aug 2026, 05:23 PM

মৌলভীবাজারের কুলাউড়ায় পিকআপ ভ্যানের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। 

কুলাউড়া থানার ওসি মনিরুজ্জামান মোল্লা জানান, বুধবার সকাল সাড়ে ৮টার দিকে আছুরি ঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।  

নিহতরা হলেন- রিয়াজুল ইসলাম (১৯) ও জাবেদ আহমেদ (১৯)। তাদের বাড়ি জুরি উপজেলায়। 

পিকআপ ভ্যানের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে হলে এই প্রাণহানির ঘটনা ঘটে বলে জানান ওসি মনিরুজ্জামান।