২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাবনায় নদীতে ডুবে ভাই-বোনের মৃত্যু

স্থানীয়দের ধারণা, নদীর পানিতে পড়ে যাওয়া বল তুলতে গিয়ে শিশু দুটি ডুবে যায়।

পাবনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Sep 2024, 06:40 PM

Updated : 10 Sep 2026, 12:18 PM

পাবনার সাঁথিয়া উপজেলায় নদীর পানিতে ডুবে মামাত-ফুপাত ভাই-বোনের মৃত্যু হয়েছে।

শনিবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার করমজা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড এলাকার পুন্ডুরিয়া গ্রামে এ ঘটনা ঘটে বলে ওই ইউপির চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা হোসেন আলী বাগচি জানান।

নিহত দুই শিশু হল- ওই ইউনিয়নের আটিয়াপাড়া গ্রামের মো. আজাদুল ইসলামের ছেলে মো. ইনামুল হক ও পুন্ডুরিয়া গ্রামের মো. হাফিজুল ইসলামের মেয়ে আয়শা ।  

স্বজনরা জানান, বৃহস্পতিবার হাফিজুলের (৩০) মা মারা যান, ওইদিন শিশু ইনামুল হক তার মা-বাবার সঙ্গে নানিকে দেখতে আসে। 

শনিবার হাফিজুলের মায়ের মৃত্যু পরবর্তী আনুষ্ঠানের দিন ছিল। এ নিয়ে পরিবারের লোকজন ব্যস্ত ছিল। 

তখন হাফিজুলের মেয়ে আয়শা ও তার ভাগ্নে ইনামুল বাড়ির পাশে ফুটবল খেলছিল। 

এক পর্যায়ে বল বাড়ির পাশের কাগ্বেশরী নদীতে পড়ে যায়। ধারণা করা হচ্ছে, নদী থেকে বল তুলতে গিয়ে শিশু দুটি তলিয়ে যায়। 

খোঁজাখুঁজির পর বাড়ির লোকজন নদীতে বলসহ শিশু দুটিকে ভাসতে দেখে। 

পরে তাদের উদ্ধার করে বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান স্বজনরা।  

বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোছা. ফাতেমা তুজ জান্নাত বলেন, শিশু দুটিকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছিল।

করমজা ইউপি চেয়ারম্যান হোসেন আলী বলেন, “ঘটনাটি খুবই  দুঃখজনক।”