২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাবনায় সাবেক উপজেলা চেয়ারম্যান গ্রেপ্তার

বাকি বিল্লাহ দুইবার উপজেলা পরিষদের চেয়ারম্যানের দায়িত্ব পালন করার আগে পৌরসভার মেয়র ছিলেন।

পাবনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Sep 2025, 08:31 PM

Updated : 26 Aug 2026, 02:15 PM

পাবনা ভাঙ্গুড়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বাকি বিল্লাহকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

রোববার দুপুরে ভাঙ্গুড়া পৌর সদরের বাড়ির সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে ভাঙ্গুড়া থানার ওসি শফিকুল ইসলাম জানান। 

উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক বাকি বিল্লাহ দলের জেলা কমিটিরও বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ছিলেন। দুইবার উপজেলা পরিষদের চেয়ারম্যানের দায়িত্ব পালন করার আগে তিনি পৌরসভার মেয়র ছিলেন। 

পুলিশ জানায়, ১১ মে উপজেলার অষ্টমনিষা ইউনিয়ন বিএনপির কার্যালয়ের সামনে হাতবোমার বিস্ফোরণ ঘটে। ওই ঘটনায় ইউনিয়ন বিএনপির এক নেতা আওয়ামী লীগের ১৮ নেতার নাম উল্লেখ করে অজ্ঞাত ৪০-৫০ জনকে আসামি করে মামলা করেন। 

এ ছাড়া বাকি বিল্লাহ ঢাকার যাত্রাবাড়ীতে ৫ অগাস্টে ছাত্র-জনতা হত্যা মামলারও আসামি।

ভাঙ্গুড়া থানার ওসি শফিকুল ইসলাম বলেন, বাকি বিল্লাহকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।