১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

নড়াইলে শ্বাসনালিতে দুধ আটকে মায়ের কোলে প্রাণ গেল শিশুর

মায়ের কোলে বসে দুধ খাওয়ার সময় ঘটনাটি ঘটে বলে জানান স্বজনরা।

নড়াইলে শ্বাসনালিতে দুধ আটকে মায়ের কোলে প্রাণ গেল শিশুর
এক বছর ১৪ দিন বয়সি অরহান সরদার।

নড়াইল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jul 2026, 04:45 PM

Updated : 11 Sep 2026, 03:39 PM

নড়াইলের লোহাগড়া উপজেলায় শ্বাসনালিতে দুধ আটকে মায়ের কোলে এক শিশুর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার সকাল ৯টার দিকে উপজেলার আমাদা গ্রামে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন লোহাগড়া থানার পরিদর্শক (তদন্ত) অজিত কুমার রায়।

নিহত এক বছর ১৪ দিন বয়সি অরহান সরদার ওই গ্রামের অন্তিক সরদারের ছেলে।

স্বজনরা জানান, সকালে অরহান মায়ের কোলে বসে দুধ খাচ্ছিল। এ সময় শ্বাসনালিতে দুধ আটকে অসুস্থ হয়ে পড়লে তাকে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শিশুটির দাদা সাংবাদিক সরদার রইস উদ্দিন টিপু বলেন, দুপুরে জানাজা শেষে স্থানীয় কবরস্থানে তাকে দাফন করা হয়। এ ঘটনায় পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।