২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজবাড়ীতে স্ত্রী হত্যায় স্বামীর যাবজ্জীবন

২০২১ সালের ২১ ফেব্রুয়ারি বোনের বাড়ি থেকে ফেরার পথে ওই নারীকে হত্যা করেন তার দ্বিতীয় স্বামী।

রাজবাড়ী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jul 2025, 01:44 PM

Updated : 26 Aug 2026, 01:18 PM

রাজবাড়ীতে পা‌রিবা‌রিক কল‌হের জে‌রে স্ত্রীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা মামলায় এক ব‌্যক্তি‌কে যাবজ্জীবন কারাদণ্ড দি‌য়ে‌ছে আদালত। 

বৃহস্প‌তিবার সকালে রাজবাড়ীর জেলা ও দায়রা জজ আদাল‌তের বিচারক জয়নাল আবেদীন চার বছর আগের এ মামলার রায় ঘোষণা করেন ব‌লে জানায় রাষ্ট্রপক্ষের আইনজীবী আব্দুর রাজ্জাক জানান।

দণ্ডিত মো. মকিম মোল্লা কালুখালী উপজেলার চরকুলটিয়া গ্রামে আজিজ মোল্লার ছেলে।

রায় ঘোষণার সময় তিনি আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন না।

মামলার বরা‌তে আব্দুর রাজ্জাক বলেন, ২০২১ সালের ২১ ফেব্রুয়ারি বোনের বাড়ি থেকে ফেরার পথে কালুখালী উপজেলার কাশমিয়ার বিল এলাকায় ধারা‌লো অস্ত্র দি‌য়ে নাজমা বেগমকে হত্যা করেন তার দ্বিতীয় স্বামী মকিম মোল্লা।

মূলত প্রথম স্বামীর কাছে যাওয়ায় ক্ষোভে ম‌কিম তা‌কে হত‌্যা ক‌রেন। এ ঘটনার পরদিন সকালে নাজমার মরদেহ উদ্ধার করে পুলিশ। ওই‌দিন নিহতের ভাই মো. ইমাম আলী বাদি হয়ে কালুখা‌লী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

সরকা‌রি কৌঁসু‌লি আব্দুর রাজ্জাক ব‌লেন, আদালত দীর্ঘ শুনানি শেষে রায় ঘোষণা করে। একই স‌ঙ্গে দণ্ডিত ব‌্য‌ক্তি‌কে দশ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড দেওয়া হ‌য়ে‌ছে। এ রায়ে বিচারপ্রার্থী ন্যায় বিচার পেয়েছেন।