২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টাঙ্গাইলে ট্রেনে কাটা অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

এসআই হারুন অর রশিদ বলেন, “প্রাথমিকভাবে এটি আত্মহত্যা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।”

টাঙ্গাইল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Oct 2025, 05:58 PM

Updated : 26 Aug 2026, 02:28 PM

টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় ট্রেনে কাটা অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে।

সোমবার দুপুরে উপজেলার এলেঙ্গা হাকিমপুর এলাকার একটি নির্জন স্থান থেকে মরদেহটি উদ্ধার করা হয় বলে টাঙ্গাইল রেলওয়ে পুলিশ ফাঁড়ির এসআই হারুন অর রশিদ জানান। 

পুলিশ জানায়, নারীর বয়স ৩০ থেকে ৩৫ হবে। মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। ময়নাতদন্তের পর পরিচয় শনাক্ত করে মরদেহ হস্তান্তর করা হবে।

এসআই হারুন অর রশিদ বলেন, “প্রাথমিকভাবে এটি আত্মহত্যা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।”