বাইসাইকেলে ট্রাকের ধাক্কায় বৃদ্ধ নিহত
বাজার থেকে বাইসাইকেলে করে বাড়ি ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে।
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় ট্রাকের ধাক্কায় এক বাইসাইকেল আরোহীর প্রাণ গেছে।
উপজেলার মাদ্রাসা মোড় এলাকায় বেলা সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে গোমস্তাপুর থানার ওসি মাহবুবুর রহমান জানান।
নিহত ৭৫ বছর বয়সী মুনতাজ আলীর বাড়ি গোমস্তাপুর উপজেলার বেনিচক গ্রামে।
ওসি বলেন, মুনতাজ আলী স্থানীয় একটি বাজার থেকে বাইসাইকেলে করে বাড়ি ফিরছিলেন। পথে পেছন থেকে আসা একটি ট্রাক তার বাইসাইকেলে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান।
খবর পেয়ে পুলিশ তার লাশ উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠায় বলে জানান এ পুলিশ কর্মকর্তা।
