২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নেত্রকোণায় ইজিবাইক চার্জের সময় বিদ্যুৎ স্পর্শে যুবকের মৃত্যু

বিদ্যুৎ না থাকায় কামড় দিয়ে ক্যাবল খুলছিলেন তিনি, কিন্তু সেসময়ই হঠাৎ বিদ্যুৎ চলে আসে, বলছে পুলিশ।

নেত্রকোণা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 May 2025, 12:01 AM

Updated : 26 Aug 2026, 12:46 PM

নেত্রকোণার খালিয়াজুরীত ইজিবাইক চার্জ করার সময় বিদ্যুৎ স্পর্শে এক যুবকের প্রাণ গেছে; আহত হয়েছেন তার স্ত্রী।

শুক্রবার বিকালে উপজেলার কাচারীহাটি এলাকায় এ ঘটনা ঘটে বলে খালিয়াজুরি থানার ওসি জানান।

নিহত হেলাল মিয়া (৩৫) কাচারীহাটি এলাকার করিম মিয়ার ছেলে। তার স্ত্রী চায়না আক্তারকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ বলছে, চার্জারের সংযোগ খোলার সময় বিদ্যুৎ না থাকায় কামড় দিয়ে ক্যাবল খুলছিলেন হেলাল। কিন্তু সেসময়ই হঠাৎ বিদ্যুৎ চলে আসে। তাকে বাঁচাতে গিয়ে তার স্ত্রীও আহত হন। দুজনকে খালিয়াজুরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে হেলালকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।