২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

খাগড়াছড়িতে ইউপিডিএফ গণতান্ত্রিকের নেতাকে গুলি করে হত্যা

স্থানীয়রা গুলিবিদ্ধ নীতিদত্ত চাকমাকে উদ্ধার করে খাগড়াছড়ি সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

খাগড়াছড়িতে ইউপিডিএফ গণতান্ত্রিকের নেতাকে গুলি করে হত্যা
নীতিদত্ত চাকমা।

খাগড়াছড়ি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Mar 2026, 01:26 PM

Updated : 26 Aug 2026, 03:15 PM

খাগড়াছড়ির পানছড়িতে ইউপিডিএফ (গণতান্ত্রিক) এর এক নেতাকে গুলি করে হত্যা করা হয়েছে। 

শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার সদর ইউনিয়নের সূতকর্মা পাড়া এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান পানছড়ি থানার ওসি মো. ফেরদৌস ওয়াহিদ।

নিহত নীতিদত্ত চাকমা ইউপিডিএফ (গণতান্ত্রিক) এর উপজেলা সমন্বয়ক। 

ওসি ফেরদৌস ওয়াহিদ বলেন, সকালে সূতকর্মা পাড়া এলাকায় গুলির ঘটনা ঘটে। ঘটনার পর পর পুলিশ সেখানে যায়। তবে স্থানীয়রা আগেই গুলিবিদ্ধ নীতিদত্ত চাকমাকে উদ্ধার করে খাগড়াছড়ি সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে ইউপিডিএফ (গণতান্ত্রিক)র নেতারা এই ঘটনায় প্রসীত খিসার নেতৃত্বাধীন ইউপিডিএফকে দায়ী করেছে। 

তবে এ অভিযোগ অস্বীকার করেছেন ইউপিডিএফের মুখপাত্র অংগ্য মারমা। তিনি বলেন, “এটা তাদের অভ্যন্তরীণ কারণে হয়েছে। এখানে আমাদের সংগঠন কোনোভাবেই জড়িত নয়।" 

খাগড়াছড়ি সদর থানার ওসি মো. কায় কিসলু বলেন, “নীতিদত্ত চাকমার মরদেহ খাগড়াছড়ি সদর হাসপাতালে রয়েছে। হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।”