টাঙ্গাইলে চার দফা দাবিতে ম্যাটস শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি
“দাবি না মানলে আরও কঠোর আন্দোলনে যাব।”
টাঙ্গাইলে চার দফা দাবিতে অনির্দিষ্টকালে জন্য ক্লাস বর্জন ও অবস্থান কর্মসূচি করেছে মেডিক্যাল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুলের (ম্যাটস) সাধারণ শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টা থেকে টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে ঘন্টা ব্যাপী রাস্তা বন্ধ করে কর্মসূচি পালন করে প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা। এ সময় বিভিন্ন ধরনের স্লোগান দেয় তারা।
টাঙ্গাইল সরকারি ম্যাটসের শিক্ষার্থী মো. জুবায়ের রহমান বলেন, “সারাদেশে সাধারণ ম্যাটস শিক্ষার্থীরা চার দফা দাবি আদায়ের ডাক দিয়েছে। দাবি না মানলে আরও কঠোর আন্দোলনে যাব।”
শিক্ষার্থী উম্মে সালমা বলেন, “দাবিগুলো মেনে শিক্ষার্থীদের ক্লাসে ফিরে যাওয়ার ব্যবস্থা করে দিন। আমাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত কর্মসূচি চলবে।”
