২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাবনায় মোটরসাইকেল-ইজিবাইক সংঘর্ষে প্রাণ গেল ২ জনের

এ ঘটনায় আহত দুইজন হাসপাতালে চিকিৎসাধীন।

পাবনায় মোটরসাইকেল-ইজিবাইক সংঘর্ষে প্রাণ গেল ২ জনের
প্রতীকী ছবি

পাবনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Nov 2024, 12:49 AM

Updated : 26 Aug 2026, 10:57 AM

পাবনার বেড়া উপজেলায় ইজিবাইক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ২ চালকের প্রাণ গেছে; এতে আহত হয়েছেন আরও দুইজন।

বুধবার রাতে উপজেলার আমিনপুরে কাশিনাথপুর-কাজিরহাট মহাসড়কের সিন্দুরিয়া এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান আমিনপুর থানার ওসি সৈয়দ মোহাম্মদ আলমগীর হোসেন। 

নিহতরা হলেন- আমিনপুরের নয়াবাড়ী গ্রামের শহিদুলের ছেলে মোটরসাইকেল চালক মো. পরশ (১৫) এবং সিন্দুরিয়া গ্রামের মন্টুর ছেলে ইজিবাইক চালক পুষ্প (৩৫)। পরশ পাবনা সিটি কলেজের একাদশ শ্রেণির ছাত্র ছিল।

আহতদের বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তবে তাদের নাম-পরিচয় পাওয়া যায়নি।

পুলিশ জানায়, রাতে কাশিনাথপুর থেকে একটি ইজিবাইক যাত্রী নিয়ে কাজিরহাটের দিকে যাচ্ছিল। পথে বিপরীত দিক থেকে আসা কাশিনাথপুরগামী একটি মোটরসাইকেলের সঙ্গে ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে দুই যানের চারজন আহত হন। তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে দুইজন মারা যান।

ওসি আলমগীর হোসেন জানান, দুর্ঘটনায় মোটরসাইকেল ও ইজিবাইক চালক নিহত হয়েছেন। পরে বিস্তারিত জানানো হবে।