২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেটে নিখোঁজের একদিন পর বিজিবি সদস্যের লাশ উদ্ধার

শনিবার বিকাল ৫টার দিকে ভারতীয় চোরাচালান পণ্য বহনকারী নৌকা থামানোর সময় ধাক্কায় মাসুম পানিতে তলিয়ে যান।

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Aug 2025, 07:47 PM

Updated : 26 Aug 2026, 01:33 PM

সিলেটের গোয়াইনঘাট উপজেলায় চোরাই পণ্য ও চোরাকারবারীদের ধরতে গিয়ে নৌকা ডুবে নিখোঁজ বিজিবি সদস্যের মরদেহ উদ্ধার করা হয়েছে। 

রোববার বিকাল পৌনে ৫টার দিকে উপজেলার পশ্চিম জাফলংয়ের ইছামতি নদী থেকে মরদেহ উদ্ধার করা হয় বলে গোয়াইনঘাট থানার ওসি সরকার মোহাম্মদ তোফায়েল আহমদ জানান।  

তিনি বলেন, পশ্চিম জাফলংয়ের লোকজন বিজিবি সদস্য মাসুম বিল্লাহর মরদেহটি উদ্ধার করেছে। মাসুম যে জায়গা থেকে নিখোঁজ হয়েছিলেন সেই জায়গা থেকে বেশ খানিক দূরে তার মরদেহ উদ্ধার করা হয়। 

মরদেহ ময়নাতদন্তের জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপতালে পাঠানো হবে।  

শনিবার বিকাল ৫টার দিকে ভারতীয় চোরাচালান পণ্য বহনকারী নৌকা থামানোর সময় ধাক্কায় মাসুম পানিতে তলিয়ে যান। পরে ফায়ার সার্ভিস, বিজিবি ও পুলিশ যৌথভাবে উদ্ধার অভিযান চালায়।