জামালপুরে কলেজ ছাত্রী অপহরণের দায়ে যুবকের যাবজ্জীবন
সাজাপ্রাপ্ত আপেল মিয়া (২৫) মেলান্দহ উপজেলার বেলতৈল গ্রামের আরজু মিয়ার ছেলে।
জামালপুরে কলেজ ছাত্রীকে অপহরণের দয়ে এক যুবককে যাবজ্জীবন সাজা দিয়েছে আদালত।
বৃহস্পতিবার দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল-১ এর বিচারক মুহাম্মদ আব্দুর রহিম আসামির উপস্থিতিতে এ রায় দেন বলে রাষ্ট্রপক্ষের আইনজীবী ফজলুল হক বলেন।
সাজাপ্রাপ্ত আপেল মিয়া (২৫) মেলান্দহ উপজেলার বেলতৈল গ্রামের আরজু মিয়ার ছেলে।
মামলার বরাতে আইনজীবী বলেন, ২০২১ সালের ৭ মার্চ জেলা শহরের কলেজে যাওয়ার পথে ১৬ বছরের এক ছাত্রীকে মাইক্রোবাসে তুলে অপহরণ করেন আপেল মিয়া ও তার সহযোগীরা।
এ ঘটনায় ছাত্রীর বাবা জামালপুর সদর থানায় মামলা করেন।
আইনজীবী ফজলুল হক বলেন, বিচারক আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডের পাশাপাশি ২ লাখ টাকা জরিমানা করেছেন।
