২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেট মহানগর বিএনপির সভাপতির দায়িত্বে ফিরলেন নাসিম হোসাইন

“২০২৩ সালের মার্চ মাসে সভাপতি হিসেবে নির্বাচিত হন নাসিম হোসাইন।”

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Aug 2026, 08:26 PM

Updated : 19 Sep 2026, 02:34 PM

সিলেট মহানগর বিএনপির সভাপতির দায়িত্ব ফিরে পেয়েছেন নাসিম হোসাইন। 

বৃহস্পতিবার বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত চিঠিতে এ সিদ্ধান্ত জানানো হয়।

চিঠির বিষয়ে নাসিম হোসাইন বলেন, “দুপুরের দিকে চিঠি পেয়েছি। সবার দোয়া ও সহযোগিতা চাই।”

চিঠিতে বলা হয়, ২০২৪ সালের ৪ নভেম্বর সিলেট মহানগর বিএনপির সহসভাপতি রেজাউল হাসান কয়েস লোদীকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছিল। নির্দেশক্রমে নাসিম হোসাইনকে পুনরায় সিলেট মহানগর বিএনপির সভাপতি হিসেবে দায়িত্ব প্রদান করা হলো।

সিলেট মহানগর বিএনপির একজন নেতা বলেন, “২০২৩ সালের মার্চ মাসে সভাপতি হিসেবে নির্বাচিত হন নাসিম হোসাইন। এরপর ২০২৪ সালের ৫ অগাস্টে সরকার পরিবর্তনের পর নভেম্বরে তার পদ স্থগিত করেছিল কেন্দ্র।” 

সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মো. ইমদাদ হোসেন চৌধুরী বলেন, “চিঠিটি আমি পেয়েছি এবং সামাজিক যোগাযোগমাধ্যমে আপলোডও করেছি। তিনি পুনরায় সিলেট নগর বিএনপির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন।”