১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে গাড়ি চাপায় ৩ বাইক আরোহী নিহত

ঢাকাগামী মোটরসাইকেলটিতে চালকসহ চারজন বৃষ্টির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে সাার্ভিস লেনে পড়ে যান।

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে গাড়ি চাপায় ৩ বাইক আরোহী নিহত
প্রতীকী ছবি

মুন্সীগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Aug 2025, 02:26 AM

Updated : 26 Aug 2026, 01:37 PM

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের নিমতলায় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে পড়ে যাওয়া তিন মোটরসাইকেল আরোহীকে বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির একটি প্রাইভেট কার চাপা দেয়। এতে তাদের তিনজনেরই মৃত্যু হয়েছে।

এ সময় আহত হয়েছেন আরও একজন মোটরবাইক আরোহী।

বৃহস্পতিবার রাত ১১ টার দিকে এক্সপ্রেসওয়ের সিরাজদিখান উপজেলার নিমতলা মর্ডান গ্রিন সিটির সামনে এ ঘটনা ঘটে।

নিহত তিনজন হলেন- আওলাদ হোসেন (২৩), হাবিল (২২) ও কাইয়ুম (২২)।

হাসাড়া হাইওয়ে থানার ওসি মো. আবু নাইম সিদ্দিক হতাহতের ঘটনার তথ্য দিয়ে বলেন, ঢাকাগামী রেজিস্ট্রেশনবিহীন পালসার মোটরসাইকেলে চালকসহ চারজন বৃষ্টির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে সাার্ভিস লেনে পড়ে যান। এসময় বিপরীত দিক থেকে (মাওয়াগামী) আসা একটি প্রাইভেট কার তাদের চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলে আওলাদ ও হাবিল মারা যান। 

পরে স্থানীয়রা আহত কাইয়ুম ও ইমনকে (২০) উদ্ধার করে নিমতলা আইডিয়াল ক্লিনিকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক কাইয়ুমকে মৃত ঘোষণা করেন।

ওসি বলেন, সবাই সিরাজদিখানের খিল্লাপাড়া গ্রামের বাসিন্দা। লাশ থানায় নিয়ে আসা হয়েছে। আইনি প্রক্রিয়া চলছে।

মাওয়া এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার উল্টে নিহত ৩