১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

জামালপুরে স্কুলছাত্রী হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ

মেলান্দহ থানার ওসি বলেন, ২০ সেপ্টেম্বর বিকালে বেতমারী এলাকায় স্বামী গোলাম রাব্বীর বাড়ি থেকে লাশ বিথীর লাশ উদ্ধার করা হয়।

জামালপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Feb 2024, 02:18 AM

Updated : 23 Feb 2024, 02:18 AM

জামালপুরের মেলান্দহ উপজেলায় স্কুলছাত্রী হত্যা মামলার আসামিদের ফাঁসির দাবিতে বিক্ষোভ করা হয়েছে।

রোববার দুপুরে বিক্ষোভ মিছিল নিয়ে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে অবস্থান নেন উপজেলার বেতমারী এলাকাবাসী।

পরে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোক্তার হোসেনসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তাদের আশ্বাসে কর্মসূচি প্রত্যাহার করে বিক্ষোভকারীরা।

১৫ বছর বয়সী বিথী আক্তার চরপলিশা জেএল উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী ছিল।

মেলান্দহ থানার ওসি দেলোয়ার হোসেন বলেন, ২০ সেপ্টেম্বর বিকালে বেতমারী এলাকায় স্বামী গোলাম রাব্বীর বাড়ি থেকে লাশ বিথীর লাশ উদ্ধার করা হয়।

এ ঘটনায় নিহতের বাবা রফিকুল ইসলাম বাদী হয়ে গোলাম রাব্বীসহ তার পরিবারের পাঁচ সদস্যের হত্যা মামলা করেন।

আসামিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

[প্রতিবেদনটি প্রথম প্রকাশিত হয়েছিল ২৪ সেপ্টেম্বর ২০২৩ তারিখে: ফেইসবুক লিংক]