২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

গোপালগঞ্জে মেয়াদোত্তীর্ণ ওষুধ মজুদ করায় জরিমানা

টুঙ্গিপাড়া উপজেলার নিলফা বাজারে এ অভিযান পরিচালনা করে ভ্রাম্যমাণ আদালত।

গোপালগঞ্জে মেয়াদোত্তীর্ণ ওষুধ মজুদ করায় জরিমানা
নিলফা বাজারের মোল্লা ফার্মেসির মালিক হেদায়েত মোল্লা।

গোপালগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Feb 2026, 02:25 PM

Updated : 26 Aug 2026, 03:02 PM

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় মেয়াদোত্তীর্ণ ওষুধ মজুদ করায় এক ওষুধ ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। 

বৃহস্পতিবার বিকালে টুঙ্গিপাড়া উপজেলার নিলফা বাজারে অভিযান পরিচালনা করে এই জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) আল-আমিন হালদার।

ম্যাজিস্ট্রেট আল-আমিন হালদার বলেন, কুশলী ইউনিয়নের নিলফা বাজারের মোল্লা ফার্মেসির মালিক হেদায়েত মোল্লার বিরুদ্ধে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রিসহ আরও বেশ কিছু অভিযোগ রয়েছে। পরে ওই ফার্মিসিতে অভিযান চালিয়ে মেয়াদোত্তীর্ণ ওষুধ পাওয়া যায়। 

এ কারণে ফার্মেসি মালিককে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। 

জনস্বার্থে এমন অভিযান অব্যাহত থাকবে বলেও জানান প্রশাসনের ওই কর্মকর্তা।