১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

অনাচারের কারণে মানিকগঞ্জে যুবদল নেতাকে বহিষ্কার

তাকে প্রাথমিক সদস্যসহ সব ধরনের পদ থেকে বহিষ্কার করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

মানিকগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Aug 2026, 10:11 PM

Updated : 11 Sep 2026, 03:54 PM

দলীয় শৃঙ্খলা ভঙ্গ, দলের নীতি-আদর্শ ও সংহতিবিরোধী নানা অনাচারের কারণে মানিকগঞ্জের হরিরামপুর উপজেলা যুবদলের সদস্যসচিব আবু সাদাত মো. শাহিনকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। 

মানিকগঞ্জ জেলা যুবদলের আহ্বায়ক কাজী মোস্তাক হোসেন দীপু বলেন, সোমবার যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক (দপ্তরের দায়িত্বে) মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

আবু সাদাত মো. শাহিনকে প্রাথমিক সদস্যসহ সব ধরনের পদ থেকে বহিষ্কার করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

চাঁদাবাজিসহ নানা অপরাধমূলক কার্যকলাপের অভিযোগ এনে সোমবার ‘হরিরামপুরবাসী’ ব্যানারে ওই যুবদল নেতার বিরুদ্ধে ঝাড়ু মিছিল ও মানববন্ধন হয়েছে।