১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ফরিদপুর জেলা পরিষদের নির্বাহীর বাসায় মুগ্ধতা ছড়িয়েছে ‘নাইট কুইন’

বাকাইদ হোসাইন বলেন, দুই দিনে মোট নয়টি ফুল ফুটেছে। এর মধ্যে বুধবার ফোটে তিনটি, পরদিন ফুটেছে ছয়টি ফুল।

ফরিদপুর জেলা পরিষদের নির্বাহীর বাসায় মুগ্ধতা ছড়িয়েছে ‘নাইট কুইন’
ফরিদপুর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা বাকাহিদ হুসাইন ও রহিমা রহমান রত্না দম্পতির বাসায় ফোটা নাইট কুইন।

ফরিদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Aug 2025, 06:11 PM

Updated : 26 Aug 2026, 01:30 PM

দীর্ঘ যত্ন ও অপেক্ষার পরই গাছে দেখা মেলে ‘নাইট কুইন’ ফুলের। তবে মিষ্টি গন্ধের শুভ্র ফুলটি রাতে ফুটতে শরু করে আবার রাত শেষ হওয়ার আগেই ঝরে যায়। কিন্তু রেখে যায় মুগ্ধতা। 

বুধবার-বৃহস্পতিবার রাতে তেমনি নাইট কুইন ফুটেছে ফরিদপুর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা বাকাহিদ হুসাইন ও রহিমা রহমান রত্না দম্পতির বাসায়।  

বাকাইদ হোসাইন বলেন, দুই দিনে মোট নয়টি ফুল ফুটেছে। এর মধ্যে বুধবার ফোটে তিনটি, পরদিন ফুটেছে ছয়টি ফুল। ফুলগুলো সন্ধ্যার দিকে ফোটা শুরু করে রাত বারোটার মধ্যেই পরিপূর্ণ রূপ পায়। আবার সকাল হওয়ার আগেই নিস্তেজ হয়ে পড়ে বা ঝরে যায়।”

তিনি আরও বলেন, “পটুয়াখালী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসাবে দ্বায়িত্বরত থাকার সময় স্ত্রীর আগ্রহে কয়েকটি নাইট কুইন গাছ সংগ্রহ করি। সেই থেকে গাছগুলোর প্রতি ভালোবাসা সৃষ্টি আমাদের। সরকারি চাকরি করার কারণে যখন যেখানে যেতে হয়েছে গাছগুলোকে সঙ্গে রেখেছি।”

জেলা পরিষদের এই কর্মকর্তা বলেন, “প্রতিদিন পানি ও সার দেওয়াসহ পরিচর্যার কাজ করতাম দুজনে মিলেই। তবে গাছের টবে কখনো রাসায়নিক সার ব্যবহার করিনি। সবসময় জৈব সার ব্যবহার করতাম।

“নিজের হাতে লাগানো গাছে এত সুন্দর ফুল দেখে আমরা খুবই খুশি হয়েছি, যা ভাষায় বলে বোঝাতে পারবো না।”

ফরিদপুর সদরের কৃষি কর্মকর্তা মো. আনোয়ার হোসেন বলেন, নাইট কুইন আত্মপ্রকাশ ও নিজেকে বিকশিত করে রাতে। রাতের অন্ধকারেই হয় তার জীবনাবসান। এই ফুল দিনের আলো সইতে পারে না। সবাই এ ফুলকে নাইট কুইন বা ‘রাতের রানী’ বলে চেনে।