২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘জুলাই সনদ স্বাক্ষর হয়েছে, এখন আর নির্বাচনে বাধা নেই’

চুয়াডাঙ্গা শহরে গণসংযোগ শেষে শামসুজ্জামান দুদু এসব কথা বলেন।

চুয়াডাঙ্গা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Oct 2025, 06:08 PM

Updated : 26 Aug 2026, 02:30 PM

বিএনপির ১৬ বছরের লড়াই সফল হওয়ার পথে রয়েছে বলে মন্তব্য করেছেন দলের ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।

তিনি বলেছেন, “জুলাই সনদ স্বাক্ষর হয়েছে। এখন আর নির্বাচনে কোনো বাধা নেই। আগামী ফেব্রুয়াতেই নির্বাচন হবে বলে আমরা আশা করি। আমরা বিশ্বাস করি যে, বিএনপির ১৬ বছরের লড়াই সফল হওয়ার পথে রয়েছে।”

শনিবার দুপুরে চুয়াডাঙ্গা শহরের বিভিন্ন এলাকায় গণসংযোগ শেষে শামসুজ্জামান দুদু এসব কথা বলেন। 

বিএনপি নেতা বলেন, “ধানের শীষের পক্ষে আমরা প্রচারে নেমেছি। দল মনোনয়ন যাকেই দিক, ধানের শীষের পক্ষে আমরা ভোট চাইব। আমরা ভোটারদের কাছে যাচ্ছি। ধানের শীষে ভোট দেওয়াার আহ্বান জানাচ্ছি।” 

সকাল সাড়ে ১১টায় শামসুজ্জামান দুদু শেখপাড়ার বাসভবন থেকে বের হয়ে শহর প্রদক্ষিণ করেন। 

এ সময় বিএনপির নেতা ওয়াহেদুজ্জামান বুলা, অ্যাডভোকেট শামীম রেজা ডালিম উপস্থিত ছিলেন।