২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শৃঙ্খলা ভঙ্গ: নেত্রকোণায় বিএনপি নেতা বহিষ্কার

“দলীয় সিদ্ধান্তে গাজী মাজহারুল আনোয়ারকে বহিষ্কার করা হয়েছে।”

নেত্রকোণা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Dec 2024, 04:52 PM

Updated : 26 Aug 2026, 11:04 AM

শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে নেত্রকোণার সদর উপজেলায় এক বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

শুক্রবার সদর উপজেলা বিএনপির আহ্বায়ক মো. মজিবুর রহমান খান ও সাধারণ সম্পাদক তাজেজুল ইসলাম ফারাস সুজাত স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বহিষ্কৃত গাজী মাজহারুল আনোয়ার নেত্রকোণা সদর উপজেলা সিংহের বাংলা ইউনিয়ন বিএনপির সিনিয়র ‍যুগ্ম সাধারণ সম্পাদক।

সদর উপজেলা বিএনপির আহ্বায়ক মজিবুর খান বলেন, “শৃঙ্খলা ভঙ্গের কারণে দলীয় সিদ্ধান্তে গাজী মাজহারুল আনোয়ারকে বহিষ্কার করা হয়েছে।”

সিংহের বাংলা ইউনিয়ন বিএনপির সকল পর্যায়ের নেতা-কর্মীদের মাজহারুলের সঙ্গে কোনো সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশনার কথাও সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।