Published : 15 Jan 2026, 11:47 PM
মাদারীপুরে রাজৈর উপজেলায় ডাচ্ বাংলা মোবাইল ব্যাংকিং কর্মীর কাছ থেকে ২৪ লাখ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে।
বৃহস্পতিবার বিকালে রাজৈরের কামালদী ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।
সেই এজেন্ট ব্যাংকিং কর্মী সুস্ময় চক্রবর্ত্তী বলছেন, নগদ ২৪ লাখ টাকা ব্যাগে নিয়ে তিনি রাজৈরে যাচ্ছিলেন। কামালদী ব্রিজ এলাকায় তিনটি মোটরসাইকেলে আসা লোকজন তার সঙ্গে কথা বলে মুখের সামনে কিছু ধরে। এরপর ব্যাগটি নিয়ে তারা চলে যায়।
টেকেরহাট শাখার ডাচ্ বাংলা মোবাইল ব্যাংকিংয়ের এজেন্ট ব্যাংকিং ম্যানেজার মনতোষ সরকার বলেন, “পুলিশ বিষয়টি তদন্ত করছে। বিষয়টি ব্যাংক কর্তৃপক্ষকে বলা হয়েছে।”
রাজৈর থানার ওসি শেখ মো. আমিনুল ইসলাম বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অনুসন্ধান চলছে।