২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সড়ক পার হতে গিয়ে বগুড়ায় বাসচাপায় দাদি-নাতি নিহত

নিহতরা মহাস্থানে ভাড়া বাড়িতে থাকতেন।

সড়ক পার হতে গিয়ে বগুড়ায় বাসচাপায় দাদি-নাতি নিহত
প্রতীকী ছবি

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 May 2025, 01:07 AM

Updated : 26 Aug 2026, 12:47 PM

বগুড়ার শিবগঞ্জের মহাস্থান এলাকায় মহাসড়ক পার হওয়ার সময় দ্রুতগামী বাসচাপায় দাদি ও নাতি নিহত হয়েছেন। 

শনিবার রাতে মহাস্থান ওভারব্রিজের উত্তর পাশে এ দুর্ঘটনা ঘটে বলে জানান শিবগঞ্জ থানার ওসি শাহীনুজ্জামান।  

নিহতরা হলেন– মহাস্থানের হঠাৎপাড়া গ্রামের মছিরন বেগম (৫০) ও তার আট বছরের নাতি নুর আলম। নুর আলমের পিতা শহিদুল ইসলাম স্থানীয় হোটেলের কর্মচারী।

স্থানীয় বুলবুল সার্কাসের মালিক শাহীনুর রহমান বলেন, নিহতরা মহাস্থানগড়ে ভাড়া বাড়িতে থাকতেন। শিশুটির বাবা-মা স্থানীয় বিভিন্ন হোটেলে কাজ করেন।

ওসি বলেন, নিহতদের লাশ শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে হাইওয়ে পুলিশ কাজ করছে।