Published : 23 Jul 2026, 10:49 AM
নড়াইল সদর উপজেলায় শিশু ধর্ষণ ও হত্যা মামলায় আসামি আদালতের জবানবন্দি দিয়েছেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা ও সদর থানার ওসি অজয় কুমার কুণ্ডু বৃহস্পতিবার সকালে বলেন, আসামি রবিউল শিকদার বুধবার রাতে সদর আমলি আদালতের বিচারক ও সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. মারুফ হাসানের কাছে ১৬৪ ধারায় জবানবন্দি দিনে। পরে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
বুধবার সকালেই আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য দুই দিনের রিমান্ডে পেয়েছিল পুলিশ।
মামলায় বলা হয়েছে, সোমবার বিকালে প্রতিবেশী রবিউল শিকদার শিশুটিকে ডেকে নিজের ঘরে নিয়ে যান। পরিবারের লোকজন অনেকক্ষণ মেয়েটিকে দেখতে না পেয়ে খোঁজাখুজি শুরু করে। এক পর্যায়ে রবিউলের ঘরের মেঝেতে শিশুটিকে কাঁথা দিয়ে পেঁচানো অবস্থায় উদ্ধার করেন স্বজনরা। তাকে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় ওইদিন রাতেই শিশুটির বাবা বাদী হয়ে রবিউল শিকদার রবির নাম উল্লেখ এবং অজ্ঞাত পরিচয় কয়েকজন ব্যক্তিকে আসামি করে মামলা দায়ের করেন।
ঘটনার পর থেকে রবিউল পলাতক ছিলেন। মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে সদর উপজেলার দত্তপাড়া বাসস্ট্যান্ড এলাকা থেকে স্থানীয় লোকজন তাকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করে।
আরও পড়ুন: