চাঁপাইনবাবগঞ্জে রাস্তার পাশে পড়েছিল তরুণের গলাকাটা লাশ
ওসি আরও বলেন, এ হত্যাকাণ্ডের প্রাথমিকভাবে কোনো কারণ জানা যায়নি। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে।
চাঁপাইনবাবগঞ্জে নাচোল উপজেলায় রাস্তার পাশে পড়ে থাকা এক তরুণের গলা কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার সকালে উপজেলার ফতেপুর ইউনিয়নের পারিলা গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয় বলে জানিয়েছেন নাচোল থানার ওসি মনিরুল ইসলাম।
নিহত ২১ বছরের রাজু আহম্মেদ উপজেলার শ্রীরামপুর গ্রামের আব্দুল মোত্তালেবের ছেলে।
স্থানীয়দের বরাত দিয়ে ওসি মনিরুল ইসলাম বলেন, রোববার রাতে কোনো এক সময় কে বা কারা তরুণকে গলা কেটে হত্যার পর লাশ রাস্তার ধারে ফেলে যায়। পরে সোমবার ভোরে পথচারীরা তার মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয় গ্রাম পুলিশ ও ইউপি সদস্যকে খবর দেয়।
পরে তারা খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠায়।
ওসি আরও বলেন, এ হত্যাকাণ্ডের প্রাথমিকভাবে কোনো কারণ জানা যায়নি। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে।
এছাড়া এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান ওসি ।
