০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

সিরাজগঞ্জে এমপির গাড়িতে হামলা: স্বেচ্ছাসেবক দল নেতাসহ ২ জন রিমান্ডে

দুই আসামির বিরুদ্ধে পাঁচ দিনের রিমান্ড আবেদন করেছিলেন তদন্ত কর্মকর্তা।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Aug 2026, 08:40 PM

Updated : 19 Sep 2026, 02:24 PM

সিরাজগঞ্জ-৩ আসনে বিএনপির সংসদ সদস্য আয়নুল হকের গাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনায় গ্রেপ্তার স্বেচ্ছাসেবক দল নেতাসহ দুইজনকে রিমান্ডে নিয়েছে পুলিশ। 

বৃহম্পতিবার দুপুরে রায়গঞ্জ আমলি আদালতে শুনানি শেষে বিচারক এ আদেশ দেন বলে জানিয়েছেন সিরাজগঞ্জ আদালত পুলিশের পরিদর্শক রওশন ইয়াজদানি।

রিমান্ড পাওয়ার হলেন- রায়গঞ্জ পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব ও রায়গঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক গোলাম মুক্তাদির (মুত্তাকিন) (৪২) এবং ক্যাফে ফাস্ট ফুডের দোকানদার রনতিথা গ্রামের বাবলু মিয়ার ছেলে আলমগীর হোসেন (২৫)।

পরিদর্শক রওশন ইয়াজদানি বলেন, সংসদ সদস্যের গাড়িতে হামলা মামলায় কারাগারে থাকা দুই আসামির বিরুদ্ধে তদন্ত কর্মকর্তা পাঁচ দিনের রিমান্ড আবেদন করেছিলেন। শুনানি শেষে আদালত প্রত্যেককে একদিন করে রিমান্ড মঞ্জুর করেন।

শনিবার সন্ধ্যায় উপজেলার ধানগড়া বাজারে টিটিসির ভবন নির্মাণ সংক্রান্ত এক মতবিনিয় সভা থেকে বের হওয়ার পর সংসদ সদস্য আয়নুল হকের গাড়িতে হামলার ঘটনা ঘটে। এতে গাড়ির পেছনের গ্লাস ক্ষতিগ্রস্ত হয়। 

এ ঘটনায় স্থানীয় বিএনপির নেতা শামীমুল হাসান বাদী হয়ে মামলা করেন। মামলায় ১৫ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত পরিচয় আরও ৩০ থেকে ৪০ জনকে আসামি করা হয়। 

আসামিদের মধ্যে দুইজন কারাগারে আছেন ও চারজন স্বেচ্ছায় আদালতে হাজিরা দিয়ে জামিন পেয়েছেন। বাকিরা পলাতক রয়েছেন।

সিরাজগঞ্জে এমপির গাড়িতে হামলা: স্বেচ্ছাসেবক দল নেতাসহ গ্রেপ্তার ২

সিরাজগঞ্জে সংসদ সদস্য আয়নুল হকের ওপর হামলার ঘটনায় মামলা

সিরাজগঞ্জে এমপি আয়নুলের গাড়িতে হামলা-ভাঙচুর, অভিযোগ জামায়াত ...