Published : 02 Sep 2025, 05:58 PM
রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ-রাকসু নির্বাচনে ভোটার হয়েছেন প্রথম বর্ষের শিক্ষার্থীরা। তারা যাতে প্রার্থী হতে পারেন সেজন্য মনোনয়নপত্র উঠানোর সময় একদিন বাড়ানো হয়েছে।
মঙ্গলবার দুপুরে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক এফ নজরুল ইসলাম বলেন, “নতুন যুক্ত হওয়া শিক্ষার্থীদের নাম অন্তর্ভুক্ত করে ভোটার তালিকা রাতেই প্রকাশ করা হবে।”
এদিন রাকসু কোষাধ্যক্ষের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, “প্রথম বর্ষের শিক্ষার্থীদের অন্তর্ভুক্তি নিয়ে নানা দাবি ওঠেছে। আমরা ছাত্রসংগঠন ও প্রার্থীদের সঙ্গে মতবিনিময় করেছি। সবার মতামতের ভিত্তিতেই তাদের অন্তর্ভুক্তির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে নির্বাচন ২৫ সেপ্টেম্বরই অনুষ্ঠিত হবে।”
প্রথম বর্ষের (২০২৪-২৫ শিক্ষাবর্ষ) শিক্ষার্থীদের ভোটার তালিকায় অন্তর্ভূক্তির দাবিতে জাতীয়তাবাদী ছাত্রদল দাবি করে আসছিল। পরে কয়েকটি সংগঠনও এতে সংহতি জানায়।
২৮ জুলাই রাকসু নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। সংশোধিত তফসিল অনুযায়ী, মনোনয়ন বিতরণের সময়সীমা বাড়িয়ে ৩ সেপ্টেম্বর পর্যন্ত করা হয়েছে। ৪ থেকে ৭ সেপ্টেম্বর মনোনয়ন দাখিল, ৮ ও ৯ সেপ্টেম্বর বাছাই, ১০ সেপ্টেম্বর প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ, ১১ সেপ্টেম্বর আপত্তি গ্রহণ ও নিষ্পত্তি, ১৩ সেপ্টেম্বর মনোনয়নপত্র প্রত্যাহার এবং ১৪ সেপ্টেম্বর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে।
রাকসু ও সিনেটে ছাত্র প্রতিনিধি নির্বাচনের মনোনয়নপত্র পাওয়া যাবে রাকসুর কোষাধ্যক্ষের কার্যালয় থেকে। আর হল সংসদের জন্য সংশ্লিষ্ট হলের প্রশাসনিক কার্যালয়ে রিটার্নিং কর্মকর্তাদের কাছে পাওয়া যাবে ফরম।
২৫ সেপ্টেম্বর সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব একাডেমিক ভবনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ভোটগ্রহণ শেষে সেদিনই ফলাফল ঘোষণা করা হবে।
আরও পড়ুন:
দেরিতে হলে প্রবেশ: রাবির ৯১ ছাত্রীকে নোটিস, সমালোচনার মুখে প্রত্যাহার
রাকসু: মনোনয়নপত্র বিতরণের সময় বাড়ল ২ দিন
রাকসু: প্রথম বর্ষের শিক্ষার্থীদের ভোটাধিকার নিশ্চিতের দাবিতে ছাত্
রাকসু: ভাঙচুর-ধস্তাধস্তি, দুই ঘণ্টা বন্ধ মনোনয়ন ফরম বিতরণ
রাকসু: প্রথম বর্ষের অন্তর্ভুক্তির বৈঠক থেকে ছাত্রদল-ছাত্রজোটের 'ও
রাকসু নির্বাচন: ভাঙচুর, ধস্তাধস্তির পর ফের মনোনয়ন বিতরণ শুরু