২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মালয়েশিয়ায় শুরু হচ্ছে প্রবাসীদের টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট

দেশটির বিভিন্ন রাজ্যে বসবাসরত বাংলাদেশিদের নিয়ে গঠিত দলগুলো এই প্রতিযোগিতায় অংশ নেবে।

বিডিনিউজ২৪

রফিক আহমদ খান, মালয়েশিয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jul 2025, 03:14 PM

Updated : 26 Aug 2026, 01:27 PM

প্রবাসী বাংলাদেশিদের অংশগ্রহণে মালয়েশিয়ায় অনুষ্ঠিত হতে যাচ্ছে টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট। 

‘বিডি এক্সপ্যাট চ্যাম্পিয়নশিপ ক্রিকেট টুর্নামেন্ট ২০২৫’ নামে এ টুর্নামেন্টের আয়োজন করছে বিডি স্পোর্টস ম্যানেজমেন্ট সার্ভিসেস।

শুক্রবার সন্ধ্যায় কুয়ালালামপুরে এক সংবাদ সম্মেলনে টুর্নামেন্টের আনুষ্ঠানিক ঘোষণা দেন আয়োজক সংগঠনের সভাপতি মো. সাইফুদ্দিন। 

তিনি জানান, মালয়েশিয়ার বিভিন্ন রাজ্যে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের নিয়ে গঠিত দলগুলো এই প্রতিযোগিতায় অংশ নেবে। পুরো টুর্নামেন্টে উপস্থিত থাকবেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক টেস্ট অধিনায়ক মুমিনুল হক।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, ৩০ অগাস্ট থেকে ১ সেপ্টেম্বরের মধ্যে টুর্নামেন্টটি অনুষ্ঠিত হবে। ম্যাচগুলো কুয়ালালামপুর ও আশপাশের তিনটি মাঠে আয়োজন করা হবে, যা নির্ধারিত হয়েছে মালয়েশিয়া ক্রিকেট অ্যাসোসিয়েশনের (এমসিএ) পরামর্শে। আইসিসি নিয়ম অনুসারে ম্যাচ পরিচালনা করবেন মালয়েশিয়ার স্বীকৃত আম্পায়াররা।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বিডি স্পোর্টস ম্যানেজমেন্ট সার্ভিসেস-এর সহ-সভাপতি মো. রাফিজ রহমান রাসেল, আব্দুল মোবিন ভূঁইয়া ও সোহাগ আহমেদ, টুর্নামেন্ট পরিচালক মো. হাফিজুর রহমান, প্রযুক্তি পরিচালক জুবায়ের রহমান, ম্যাচ ও আম্পায়ার কমিটির আহ্বায়ক শাহাজাহান আলম, পরিচালক রায়হান, লজিস্টিক পরিচালক মো. ইকবাল হোসেন, লজিস্টিক ম্যানেজার মো. রফিক এবং মিডিয়া ও জনসংযোগ পরিচালক বাপ্পী কুমার দাসসহ বিভিন্ন দলের অধিনায়ক ও খেলোয়াড়েরা।