২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মাইলস্টোন ট্র্যাজেডি: শোক বই খুলল মালদ্বীপে বাংলাদেশ মিশন

উদ্বোধন করেন ভারপ্রাপ্ত হাই কমিশনার মো. সোহেল পারভেজ।

বিডিনিউজ২৪

কে এম ওমর ফারুক, মালদ্বীপ থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jul 2025, 01:41 AM

Updated : 26 Aug 2026, 01:26 PM

ঢাকার উত্তরায় বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনায় নিহতদের স্মরণে মালদ্বীপে শোক বই খুলেছে বাংলাদেশ মিশন।

বুধবার দুপুরে দূতাবাস প্রাঙ্গণে আয়োজিত স্মরণ অনুষ্ঠানে এটি উদ্বোধন করেন ভারপ্রাপ্ত হাই কমিশনার মো. সোহেল পারভেজ।

মিশনের তৃতীয় সচিব মো. জিল্লুর রহমানসহ দূতাবাসের কর্মকর্তা-কর্মচারী ও দেশটিতে কর্মরত প্রবাসী বাংলাদেশিরা এসময় উপস্থিত ছিলেন।

এর আগে মঙ্গলবার রাষ্ট্রীয় শোক পালনের অংশ হিসেবে বাংলাদেশ দূতাবাস প্রাঙ্গণে জাতীয় পতাকা অর্ধনমিত রাখার পাশাপাশি দূতাবাসের কর্মকর্তা-কর্মচারীরা কালো ব্যাজ ধারণ করেন। একইসঙ্গে স্থগিত করেন জুলাই গণঅভ্যুত্থানের স্মরণে আয়োজিত রেমিট্যান্স যোদ্ধা দিবসের কর্মসূচিও।

এদিকে দুর্ঘটনায় নিহতদের স্মরণে দোয়া-মাহফিলের আয়োজন করেন বিএনপি মালদ্বীপ শাখার নেতাকর্মীরা। এতে সভাপতিত্ব করেন বিএনপি মালদ্বীপ শাখার সভাপতি মো. খলিলুর রহমান।