২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মালদ্বীপে ‘বিজনেস এক্সিলেন্স অ্যাওয়ার্ড’ পেলেন ৫ বাংলাদেশি

এতে প্রধান অতিথি ছিলেন মালদ্বীপের অর্থনৈতিক উন্নয়ন ও বাণিজ্যমন্ত্রী হারিস মোহাম্মদ।

বিডিনিউজ২৪

কে এম ওমর ফারুক, মালদ্বীপ থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 May 2025, 06:01 PM

Updated : 26 Aug 2026, 12:44 PM

পর্যটন ও বাণিজ্যিক শিল্পে অবদান রাখায় মালদ্বীপে ‘সাউথ এশিয়ান বিজনেস এক্সিলেন্স অ্যাওয়ার্ড-২০২৫’ পেয়েছেন বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার ৮ দেশের ২৪ জন, এর মধ্যে ৫ জনই বাংলাদেশি।

৫ বাংলাদেশি হলেন- মো. তকিব হোসেন, মো. কামরুল ইসলাম, ইমরুল কাওসার ইমন, তামান্না সুলতানা ও মো. আনোয়ারুজ্জামান আজাদ।

শনিবার রাতে রাজধানী মালের ভিলা ইন্টারন্যাশনাল কলেজ অডিটোরিয়ামে এ সম্মাননার আয়োজন করে ‘এশিয়ান বিজনেস পার্টনারশিপ সামিট’ ও ‘সাউথ এশিয়ান বিজনেস পার্টনারশিপ’।

‘এশিয়ান বিজনেস পার্টনারশিপ সামিটের’ নির্বাহী পরিচালক মো. গোলাম ফারুক মজনুর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন মালদ্বীপের অর্থনৈতিক উন্নয়ন ও বাণিজ্যমন্ত্রী হারিস মোহাম্মদ।

মো. গোলাম ফারুক মজনু বলেন, “পর্যটন ও বাণিজ্যের উপর জোর দিলে দক্ষিণ এশিয়ার দেশগুলোর উন্নয়ন ত্বরান্বিত হবে, একইসঙ্গে বিদেশি বিনিয়োগ নীতি ও আঞ্চলিক সহযোগিতা জোরদার করা এখন সময়ের দাবি।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন দেশটির অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী আহমেদ সাঈদ মুস্তফা, খেলাধুলা ও পুনর্নির্মাণ প্রতিমন্ত্রী হোসাইন নিহাদ, ধর্ম প্রতিমন্ত্রী আব্দুল জলিল ইসমাইল, ইউএস-বাংলা এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক কামরুল ইসলাম, নামকো গ্রুপের চেয়ারম্যান মো. সোহেল রানা এবং মালদ্বীপ বিএনপির সভাপতি মো. খলিলুর রহমান।