২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যুক্তরাষ্ট্রে ‘সেরা উদ্যোক্তার’ পুরস্কার পাচ্ছেন বাংলাদেশি কাদের

আসছে ২৯ মে ফ্লোরিডার মায়ামিতে এক অনুষ্ঠানের মাধ্যমে এ সম্মাননা দেওয়া হবে বলে জানান আয়োজকরা।

যুক্তরাষ্ট্রে ‘সেরা উদ্যোক্তার’ পুরস্কার পাচ্ছেন বাংলাদেশি কাদের
মো. এ কাদের শিশির ও বিজনেস এলিট অ্যাওয়ার্ড।

নিউ ইয়র্ক প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Mar 2025, 06:01 PM

Updated : 26 Aug 2026, 11:58 AM

যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে ৪০ বছরের নিচে বয়সের সফল ব্যবসায়ী, উদ্যোক্তা ও পেশাদারদের ‘বিজনেস এলিট ফোর্টি আন্ডার ফোর্টি’ সম্মাননার জন্য মনোনীত হয়েছেন প্রবাসী বাংলাদেশি মো. এ কাদের শিশির।

আসছে ২৯ মে ফ্লোরিডার মায়ামিতে এক অনুষ্ঠানের মাধ্যমে এ সম্মাননা দেওয়া হবে বলে জানান আয়োজকরা।

ঘোষণায় বলা হয়, মো. এ কাদের শিশির নিউ ইয়র্কভিত্তিক স্বাস্থ্যসেবা প্রদানকারী প্রতিষ্ঠান ‘অল কাউন্টি হেলথ কেয়ার’-এর সভাপতি ও প্রধান কার্যনির্বাহী। অবহেলিত জনগোষ্ঠীর মধ্যে এর সেবামূলক কার্যক্রমের পরিধি মিশিগান, ফিলাডেলফিয়া, নিউ জার্সি ও কানেকটিকাট স্টেটেও সম্প্রসারিত হয়েছে। হাসপাতাল ও নার্সিং হোমেও বিশ্বস্ততার সঙ্গে চিকিৎসা-সেবায় ইতোমধ্যে অনন্য এক উদাহরণে পরিণত হয়েছে ‘অল কাউন্টি হেলথকেয়ার’।

এর পাশাপাশি কুমিল্লার সন্তান কাদের তার মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠান ‘পপুলার ক্যাপিটল ইনক’-এর মাধ্যমে বিশ্বব্যাপী খাদ্য ও নিত্য ব্যবহার্য সামগ্রী আমদানি-রপ্তানিতেও অবদান রেখে চলেছেন।

আয়োজকরা প্রত্যাশা করছেন যে, পুরস্কারপ্রাপ্তদের নিজ নিজ ব্যবসায়িক সফলতার ধারাবিবরণী অন্যদের মধ্যেও বিকাশের সুযোগ পাবেন, অনুপ্রেরণার উৎস হবে মানবিক কল্যাণে যুবসমাজকে আত্মনিয়োগে।