২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দুবাইয়ের ব্যবসায়ী ফেরত পেল সাড়ে ৩ কোটির গয়নার ব্যাগ, বাংলাদেশি কর্মকর্তাদের প্রশংসা

বিমানবন্দরে নিরাপত্তা তল্লাশির সময় এক বাংলাদেশি ভুল করে ব্যাগটি নিয়ে দেশে চলে আসেন।

দুবাইয়ের ব্যবসায়ী ফেরত পেল সাড়ে ৩ কোটির গয়নার ব্যাগ, বাংলাদেশি কর্মকর্তাদের প্রশংসা
দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর। ছবি: রয়টার্স।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jul 2025, 12:12 AM

Updated : 26 Aug 2026, 01:28 PM

বাংলাদেশি কর্মকর্তাদের সহায়তায় ৩ কোটি ৬৩ লাখ টাকা মূল্যের অলঙ্কারের ব্যাগ ফিরে পেয়েছেন দুবাইয়ের এক গয়নার ব্যবসায়ী।

অলঙ্কারের প্রদর্শনী উপলক্ষে উপসাগরীয় একটি দেশে যাওয়ার সময় তিনি ব্যাগটি হারিয়েছিলেন বলে খালিজ টাইমস জানিয়েছে।

সংবাদমাধ্যমটি লিখেছে, চারটি ব্যাগ বহন করছিলেন দুবাইয়ের সেই ব্যক্তি। সঙ্গে ছিল মূল্যবান সব ডায়মন্ডের ৩ কোটি ৬৩ লাখ টাকার (১.১ দিরহাম) অলঙ্কার। যখন তিনি দুবাই ছেড়ে তার গন্তব্যে পৌঁছে যান, তখন দেখতে পান তার সঙ্গে গয়নার ব্যাগটি নেই।

এরপর সঙ্গে সঙ্গে তিনি সংযুক্ত আরব আমিরাত ফিরে যান। বিমানবন্দরের নিরাপত্তা বিভাগে বিষয়টি অবহিত করেন।

পরে বিশেষ অনুসন্ধান দল গঠন করা হয় এবং তারা দেখতে পান বিমানবন্দরে নিরাপত্তা তল্লাশির সময় এক বাংলাদেশি ব্যাগটি নিয়ে যান। দুজনের একই রকমের ব্যাগ হওয়ায় ভুল করে সেটি তিনি বাংলাদেশে নিয়ে চলে আসেন।

পরবর্তীতে দুবাই পুলিশ ঢাকায় আরব আমিরাত দূতাবাস ও সংশ্লিষ্ট বাংলাদেশি কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে। এরপর ব্যাগটির অবস্থান শনাক্ত করা হয় এবং সেটি আসল মালিক ফিরে পান।

এ ঘটনায় বাংলাদেশি কর্তৃপক্ষের প্রশংসা করছে দুবাই পুলিশ। পুলিশি ও আইনশৃঙ্খলা সংক্রান্ত আন্তর্জাতিক অংশীদারিত্ব আরও শক্তিশালী করার প্রতিশ্রুতি তুলে ধরেছে সেখানকার পুলিশ বাহিনী।