২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নতুন কমিটি পেল প্যারিস-বাংলা প্রেস ক্লাব

২০২৪-২৬ মেয়াদে এ কমিটির সদস্যসংখ্যা ২৩।

প্রবাস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Nov 2024, 12:00 PM

Updated : 26 Aug 2026, 10:54 AM

এনায়েত হোসেন সোহেলকে সভাপতি ও রাসেল আহমেদকে সাধারণ সম্পাদক করে কার্যনির্বাহী পর্ষদ গঠন করেছে ফ্রান্সে বসবাসরত বাংলাদেশি সাংবাদিকদের সংগঠন ‘প্যারিস-বাংলা প্রেস ক্লাব’।

২০২৪-২০২৬ মেয়াদে ২৩ সদস্যের এ কমিটি ঘোষণা করেন বিষয় কমিটির প্রধান শাবুল আহমেদ।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, রোববার সন্ধ্যায় প্যারিসের উপকণ্ঠ লাকর্নভে আইছা হলে সংগঠনের দ্বিবার্ষিক সম্মেলনে এ ঘোষণা আসে।

নবগঠিত কমিটির অন্য সদস্যরা হলেন- সিনিয়র সহ সভাপতি শাহাবুদ্দিন শুভ, সহ সভাপতি রাবেয়া আক্তার সুবর্ণা, সহ সভাপতি শিব্বির আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক আবু তাহের রাজু, কোষাধ্যক্ষ মাহমুদুল হাসান, সাংগঠনিক সম্পাদক মো. হাফিজুর রহমান, সহ সাংগঠনিক সম্পাদক আশিকুর রহমান আশিক, প্রচার সম্পাদক সুফিয়ান আহমদ, শিক্ষা-গবেষণা ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রাকিবুল ইসলাম, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক সাহেদ আহমেদ, পাঠাগার ও প্রকাশনা সম্পাদক সাদিক তাজিন, অভিবাসন বিষয়ক সম্পাদক হাসান আহমদ, দপ্তর সম্পাদক মোহাম্মদ ফখরুজ্জামান, তথ্য ও প্রযুক্তি সম্পাদক ইকবাল হোসাইন মারুফ, সমাজসেবা ও আপ্যায়ন বিষয়ক সম্পাদক কাওছার আদিল চৌধুরী।

নির্বাহী সদস্যরা হলেন- শাবুল আহমেদ, জামিল আহমদ সাহেদ, ইয়াকুব আলী প্রধান, আহমদ জামাল ও শেখ সরোয়ার জাহান।

শাহাবুদ্দিন শুভর সভাপতিত্বে সম্মেলনে স্বাগত বক্তব্য দেন বিষয় কমিটির অন্যতম সদস্য শিব্বির আহমদ।

এতে সংগঠনের বিভিন্ন কার্যক্রম ও পরিকল্পনা তুলে ধরে বক্তব্য দেন সাংবাদিকরা। সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন ও উৎকর্ষ বাড়াতে প্রশিক্ষণ, অভিবাসীদের জীবনমান উন্নয়ন ও সম্ভাবনা সম্পর্কে সেমিনার আয়োজনের পাশাপাশি গণমাধ্যমে অভিবাসীদের সমস্যা-সাফল্যের প্রতিবেদন তৈরি ও ফ্রান্স-বাংলাদেশের সামগ্রিক উন্নয়নে ভূমিকা পালনের প্রতি গুরুত্ব দেন তারা।