২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নেতা-কর্মীদের ‘নিপীড়নের’ প্রতিবাদ যুক্তরাষ্ট্র আ. লীগের

সমাবেশ আয়োজক সংগঠনের সভাপতি সিদ্দিকুর রহমান বক্তব্য দেন।

নিউ ইয়র্ক প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Oct 2024, 12:55 PM

Updated : 10 Sep 2026, 12:19 PM

জুলাইয়ের গণঅভ্যুত্থানের পর দলীয় নেতা-কর্মীদের ‘দমন-নিপীড়নের’ প্রতিবাদ জানিয়েছে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ। 

রোববার সন্ধ্যায় নিউ ইয়র্কের জ্যাকসন হাইটসে ডাইভার্সিটি প্লাজায় র‌্যালি শেষে সমাবেশ করেন তারা।

সমাবেশ আয়োজক সংগঠনের সভাপতি সিদ্দিকুর রহমান বক্তব্য দেন।

তিনি বলেন, “আমরা একটি কমিশন গঠন করে নির্বাচিত সরকারের প্রধানমন্ত্রীসহ জনপ্রতিনিধিদের উৎখাতের জন্য দায়ীদের বিচার চাই। পাশাপাশি জুলাই-অগাস্ট-সেপ্টেম্বরের সব হত্যাকাণ্ড আর লুটতরাজের বিচার দাবি করছি। পাশাপাশি শেখ হাসিনাসহ আওয়ামী লীগের নেতা-কর্মীদের বিরুদ্ধে দায়ের করা সব মামলা অবিলম্বে প্রত্যাহারের দাবি জানাচ্ছি।”

সমাবেশ অংশ নেন নিউ ইয়র্ক স্টেট ও মহানগর আওয়ামী লীগ, মহিলা আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা। স্লোগানে নেতৃত্ব দেন দরুদ মিয়া রনেল, মিসবাহ আহমেদ, আব্দুস সামাদ আজাদ ও ইমদাদ চৌধুরী।

সমাবেশে নেতা-কর্মীদের মধ্যে আরও উপস্থিত ছিলেন হিন্দাল কাদির বাপ্পা, মাসুদুল হাসান, শরাফ সরকার, নুরল আমিন বাবু, নজরুল ইসলাম, সোলায়মান আলী, আব্দুল হামিদ, আশরাফউদ্দিন, নাহিদ রেজা জন সিকদার, মজিবর রহমান, মিসবাহ আহমেদ, সাখাওয়াত হোসেন চঞ্চল, ইকবাল হোসেন, খালেদুজ্জামান প্রদীপ, অজিৎ ভৌমিক, মমতাজ শাহনাজ, শাহানারা রহমান, সেবুল মিয়া ও জাহিদ হাসান।