২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মাজার ভাঙচুরের প্রতিবাদ নিউ ইয়র্কে

এমন কর্মকাণ্ডে ছাত্র-জনতার অভ্যুত্থানের ফসল ‘বেহাত হয়ে পড়তে পারে’ বলে আশঙ্কা করেন বক্তারা।

মাজার ভাঙচুরের প্রতিবাদ নিউ ইয়র্কে
বক্তব্য দিচ্ছেন গিয়াস আহমেদ।

বিডিনিউজ২৪

নিউ ইয়র্ক প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Sep 2024, 01:48 PM

Updated : 26 Aug 2026, 10:30 AM

দেশের বিভিন্ন স্থানে মাজার ভাঙচুরের প্রতিবাদ জানিয়েছেন ঈদে মিলাদুন্নবী উপলক্ষ্যে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে আয়োজিত একটি মাহফিলে আসা বক্তারা।  

স্থানীয় সময় সোমবার সন্ধ্যায় জ্যাকসন হাইটসে একটি পার্টি হলে এ মাহফিলের আয়োজন করে ‘জ্যাকসন হাইটস বাংলাদেশি বিজনেস অ্যাসোসিয়েশন’ (জেবিবিএ)।

মাজার ভাঙচুরের নিন্দা জানিয়ে বক্তারা বলেন, “ইসলাম ধর্মের অপব্যাখ্যা দিয়ে বাংলাদেশকে যেন বহির্বিশ্বে মৌলবাদি-উগ্রবাদি দেশ হিসেবে চিহ্নিত করা না হয়। তাহলে ছাত্র-জনতার অভ্যুত্থানের ফসল বেহাত হয়ে পড়তে পারে।”

আয়োজক সংগঠনের সভাপতি গিয়াস আহমেদ বলেন, “উগ্রপন্থিরা ঈদে মিলাদুন্নবীর বিরুদ্ধাচরণ করছেন এবং মাজার ভাঙচুর করা হচ্ছে। এটা কোনভাবেই শুভ লক্ষণ নয়। এমন অপতৎপরতা থেকে সবাইকে বিরত থাকতে হবে।”

মাহফিলের প্রধান বক্তা ছিলেন ব্রুকলিনের বেলাল মসজিদের ইমাম সৈয়দ আনসারুল করিম আজহারী। নর্থ আমেরিকায় ‘ইন্টারন্যাশনাল ইমাম অ্যান্ড ওলেমা কাউন্সিল’-এর প্রেসিডেন্ট সাইয়্যেদ মুতাওয়াক্কিল বিল্লাহ রব্বানীর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন নর্থ ব্রঙ্কস ইসলামিক সেন্টারের খতিব সাইফুল আজম বাবর।

আলোচনায় আরও অংশ নেন বার্লিন থেকে আসা হেলাল উদ্দিন সিরাজি, লন্ডন থেকে আসা আব্দুর রহমান নিজামী, এমদাদুল হক, মো. ইকরাম উদ্দিন, পাকিস্তান থেকে মুহাম্মদ ফারুক, নিউ ইয়র্কে মোহাম্মদী সেন্টারের প্রতিষ্ঠাতা কাজী কায়্যুম এবং অলিউল্লাহ আতিকুর রহমান।

উপস্থিত ছিলেন নিউ ইয়র্ক স্টেট বিএনপির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট জসীমউদ্দিন, আরাফাত রহমান কোকো স্মৃতি পরিষদের সভাপতি শাহাদৎ হোসেন রাজু, মিজানুর রহমান, জেবিবিএর নেতা কামরুজ্জামান কামরুল এবং আব্দুস সোবহান।