২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

প্যারিসে প্রবাসী সোহেল আহমদের দুটি কাব্যগ্রন্থের পাঠ-উন্মোচন

এ আয়োজন করে ‘ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস, ফ্রান্স’।

বিডিনিউজ২৪

শাহ সুহেল. ফ্রান্স থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Sep 2024, 02:56 PM

Updated : 26 Aug 2026, 10:27 AM

ফ্রান্সের প্যারিসে প্রবাসী কবি সোহেল আহমদের লেখা ‘সম্ভবের ডানা’ ও ‘দাবানল’ নামে দুটি কাব্যগ্রন্থের পাঠ-উন্মোচন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

স্থানীয় সময় রোববার বিকেলে প্যারিসের মেরি দ্য ওভারভিলার একটি হলে এ আয়োজন করে ‘ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস, ফ্রান্স’।

সাহিত্য ও সাংস্কৃতিক ব্যক্তিদের উপস্থিতিতে এতে স্বাগত বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক নজমুল হক। কবি পরিচিতি তুলে ধরেন সাহিত্যিক মনির কাদের।

সংগঠনের জ্যেষ্ঠ সহ সভাপতি তাজ উদ্দিন ও জ্যেষ্ঠ যুগ্ম সম্পাদক ময়নুল হকের যৌথ পরিচালনায় এতে সভাপতিত্ব করেন সংগঠনের উপদেষ্টা সেলিম আহমদ।

প্রধান অতিথি ছিলেন কলামনিস্ট ও লেখক জিন্নুরাইন জায়গিরদার। প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন এমদাদ হুসেন টিপু।

বিশেষ অতিথি ছিলেন তাজুল ইসলাম, মাসুক আহমদ, ফারুক চৌধুরী, প্যারিস বাংলা প্রেস ক্লাবের সাবেক সভাপতি এনায়েত হোসেন সোহেল, আজাদ মিয়া, বাংলাদেশ জার্নালিস্ট ইউনিয়ন ফ্রান্সের সভাপতি মান্নান আজাদ এবং এম কে নয়ন।