২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যুক্তরাষ্ট্রে চট্টগ্রাম সমিতির সভাপতি তাহের, সাধারণ সম্পাদক আরিফ

চ্যালেঞ্জ ভোট নিয়ে জটিলতায় আটকে ছিল নির্বাচনী ফলাফল।

যুক্তরাষ্ট্রে চট্টগ্রাম সমিতির সভাপতি তাহের, সাধারণ সম্পাদক আরিফ
সভাপতি মো. আবু তাহের এবং সাধারণ সম্পাদক মো. আরিফুল ইসলাম আরিফ।

নিউ ইয়র্ক প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Oct 2024, 02:43 PM

Updated : 26 Aug 2026, 10:48 AM

যুক্তরাষ্ট্রে প্রবাসীদের সংগঠন চট্টগ্রাম সমিতির আলোচিত নির্বাচনের ফলাফল নিয়ে অবশেষে জটিলতা কেটেছে। সভাপতি পদে মো. আবু তাহের ও সাধারণ সম্পাদক পদে মো. আরিফুল ইসলাম আরিফের নাম ঘোষণা করেছে নির্বাচন কমিশন।

নির্বাচন কমিশনের মুখপাত্র সাহাবউদ্দিন সাগর শুক্রবার বিকালে কমিশনের প্রধান শেখ মোহাম্মদ খালেদসহ অন্যান্য কমিশনারের স্বাক্ষরিত ফলাফলের কপি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে দেন।

১৯ সদস্যের কার্যকরী কমিটির নির্বাচনে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ৯ আসনে জয়ী হয়েছেন তাহের-আরিফ প্যানেলের প্রার্থীরা। সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট, সাংগঠনিক সম্পাদকসহ ১০ আসনে জিতেছেন মাকসুদ-মাসুদ প্যানেলের প্রার্থীরা।

তাহের-আরিফ প্যানেলের বিজয়ীরা হলেন: কোষাধ্যক্ষ শফিকুল আলম, সহ কোষাধ্যক্ষ মো. নুরল আমিন, দপ্তর সম্পাদক অজয় প্রসাদ তালুকদার, সহকারী দপ্তর সম্পাদক ইমরুল কায়সার, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক এনামুল হক, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. জাবের শফি এবং ক্রীড়া সম্পাদক মো. ইসা।

অপরদিকে মাকসুদ-সিরাজি প্যানেলের বিজয়ীরা হলেন: সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মো. মোক্তাদির বিল্লাহ, ভাইস প্রেসিডেন্ট আলী আকবর বাপ্পী ও আইয়ুব আলী, যুগ্ম সাধারণ সম্পাদক ইকবাল হোসেন ভূইয়া, সহ সাধারণ সম্পাদক মো. হারুন মিয়া, সাংগঠনিক সম্পাদক মো. ফরহাদ, সমাজকল্যাণ সম্পাদক আকতার-উল আজম এবং নির্বাহী সদস্য নুরুস সাফা, শাহ আলম এবং শওকত আলী।

২০ অক্টোবর নিউ ইয়র্ক, পেনসিলভেনিয়া এবং কানেকটিকাট স্টেটে ৪ কেন্দ্রে দিনভর ভোট গ্রহণের পর তাৎক্ষণিক ফলাফল ঘোষণা করা সম্ভব হয়নি ৬টি চ্যালেঞ্জ ভোটের কারণে।