২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সিঙ্গাপুরে বিএলসিএফ বাংলা স্কুলে ইফতার

সিঙ্গাপুরের ‘বাংলাদেশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কালচারাল ফাউন্ডেশনের (বিএলসিএফ) বাংলা স্কুলের উদ্যোগে ইফতার ও নৈশভোজ অনুষ্ঠিত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

মশিউর রহমান, সিঙ্গাপুর থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jul 2015, 08:51 PM

Updated : 12 Oct 2022, 04:01 PM

রোববার সন্ধ্যায় ন্যাশনাল ইউনিভার্সিটি অফ সিঙ্গাপুর স্টাফ হাউজিংয়ের কেন্ট ভেইল মিলনায়তনে এই আয়োজন করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তা, বাংলাদেশ বিজনেস চেম্বার অব সিঙ্গাপুরের সদস্যরা, সিঙ্গাপুরের বিভিন্ন বাংলাদেশি সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।

অতিথিদের অভ্যর্থনা জানান স্কুলের প্রধান শিক্ষিকা মিলিয়া সাবেদ, বিএলসিএফের প্রেসিডেন্ট ন্যাশনাল ইউনিভার্সিটি অফ সিঙ্গাপুরের প্রভাষক বেলাল বাকী এবং সাধারণ সম্পাদক মির্জা গোলাম সবুর।

বিএলসিএফ ২০০০ সাল থেকে সিঙ্গাপুরে নতুন প্রজন্মের সদস্যদেরকে বাংলা শেখাচ্ছে। বর্তমানে ছাত্র-ছাত্রীর সংখ্যা পাঁচ শতাধিক আর শিক্ষিক রয়েছেন ৪২ জন। বাংলা স্কুলে প্রি-স্কুল থেকে ও এ-লেভেল পর্যন্ত পড়ানো হয়।