নিউ ইয়র্কে আ. লীগের স্বাধীনতা দিবস উদযাপন
৫২তম স্বাধীনতা দিবস উপলক্ষে সমাবেশ করেছে যুক্তরাষ্ট্রে নিউ ইয়র্ক মহানগর আওয়ামী লীগ।
স্থানীয় সময় সোমবার সন্ধ্যায় জ্যাকসন হাইটসে অনুষ্ঠিত এ সমাবেশ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার সরকারের বিরুদ্ধে ‘লাগাতার অপপ্রচারের’ জবাব দিতে নিজেরা ঐক্যবদ্ধ রয়েছেন বলে জানান নেতা-কর্মীরা।
মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক আব্দুল কাদের মিয়ার সভাপতিত্বে এ সমাবেশ পরিচালনা করেন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সুব্রত তালুকদার। প্রধান অতিথি ছিলেন সাবেক ছাত্রনেতা কামাল হোসেন মিঠু।
বক্তব্য দিচ্ছেন সমীরুল ইসলাম বাবলু
আরও বক্তব্য দেন বিশ্ববাংলা টোয়েন্টিফোর টিভির প্রধান কার্যনির্বাহী আলিম খান আকাশ, চট্টগ্রাম সমিতির সভাপতি আহসান হাবিব, আব্দুল মতিন পারভেজ, আশরাব আলী খান লিটন, সাহাবউদ্দিন চৌধুরী লিটন, সমিরুল ইসলাম বাবলু, রিপন মোল্লাহ, নবী হোসেন, নাজিমউদ্দিন, জাফরউল্লাহ ও মোহাম্মদ সিরাজ।
| প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন! |
