২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নিউ ইয়র্কে জেবিবিএ-র সভায় মাতৃভাষা দিবস উদযাপনের সিদ্ধান্ত

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপনের বিস্তারিত কর্মসূচি ঘোষণা করেছে জ্যাকসন হাইটস বাংলাদেশি বিজনেস অ্যাসোসিয়েশন (জেবিবিএ)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নিউ ইয়র্ক প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jan 2019, 09:52 PM

Updated : 10 Oct 2022, 08:53 PM

এ উপলক্ষে স্থানীয় সময় মঙ্গলবার জেবিবিএ-র এক সভা অনুষ্ঠিত হয় জ্যাকসন হাইটস এর পালকি পার্টি সেন্টারে। সভায় জেবিবিএ এর একুশের আয়োজনে প্রবাসের সকল সামাজিক-সাংস্কৃতিক-পেশাজীবী-আঞ্চলিক সংগঠনের সম্পৃক্ততা কামনা করা হয়।

এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আবুল ফজল দিদারুল ইসলাম এবং পরিচালনা করেন সেক্রেটারি মো. কামরুজ্জামান কামরুল।

জেবিবিএ এর সভায় সিদ্ধান্ত হয়, ২১ ফেব্রুয়ারি প্রথম প্রহরে ডাইভার্সিটি প্লাজায় স্থাপিত শহীদ মিনারে অন্য সকল সংগঠনকে সাথে নিয়ে জেবিবিএ প্রভাতফেরি করবে। প্রভাতফেরির আগে ২০ ফেব্রুয়ারি শহীদ দিবসের আলোকে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে আয়োজন করা হবে পালকি পার্টি সেন্টারে।

এছাড়া এ সভায় সাংগঠনিক কার্যক্রম জোরদারের সংকল্প ব্যক্ত করা হয়।

জেবিবিএ এর কার্যকরী কমিটির সভায় নেতাদের মধ্যে ছিলেন মোহাম্মদ আলম নমী, বিপ্লব সাহা এবং কামরুজ্জামান বাচ্চু।

এর আগে জেবিবিএ-র কার্যকরী কমিটি, উপদেষ্টা পরিষদ এবং বোর্ড অব ডিরেক্টরস এর এক যৌথ সভা অনুষ্ঠিত হয় তিতাস রেস্টুরেন্ট মিলনায়তনে।

এ সময় সংশ্লিষ্ট সকলকে জেবিবিএ এর কার্যক্রমে সক্রিয় হওয়ার অনুরোধ জানান সভাপতি আবুল ফজল দিদারুল ইসলাম। এতে নেতাদের মধ্যে ছিলেন আইনজীবী মঈন চৌধুরী, এম আজিজ, মো. কামরুজ্জামান কামরুল এবং মো. আলম নমী।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!