২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ডিসেম্বরের শেষে নিউ ইয়র্কে জেমসের কনসার্ট

যুক্তরাষ্ট্রে বসবাসরত প্রবাসীদের জন্য নিউ ইয়র্কে জেমস এর কনসার্টের আয়োজন করেছে ‘শো-টাইম মিউজিক’ নামের একটি সংগঠন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নিউইয়র্ক প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Nov 2018, 09:09 PM

Updated : 08 Apr 2022, 07:24 PM

এ বছরের ২৩ ডিসেম্বর নিউ ইয়র্ক সিটির জ্যামাইকার আমাজোরা পার্টি হলে ওই কনসার্টটি অনুষ্ঠিত হতে যাচ্ছে বলে মঙ্গলবার রাতে এক সংবাদ সম্মেলনে জানান আয়োজকরা।

জ্যাকসন হাইটস এর পালকি পার্টি সেন্টারে ওই সংবাদ সম্মেলনে আয়োজকরা ছাড়া জেমস এবং তার নগরবাউল ব্যান্ডের কলাকুশলীরা উপস্থিত ছিলেন।

‘শো-টাইম মিউজি’ কর্ণধার আলমগীর খান আলম বলেন, “নগরবাউল জেমস এর কনসার্ট হবে এ যাবতকালের সেরা একটি অনুষ্ঠান। ভক্ত-শ্রোতারা প্রাণভরে পছন্দের গান শোনার পাশাপাশি শিল্পীর সাথে ছবি তুলতেও পারবেন। প্রাণের সাথে প্রাণ মিলিয়ে কথা বলার সুযোগও পাবেন।”

তিনি বলেন, “সবকিছু বিবেচনায় রেখে টিকিটের মূল্যও কম রাখা হয়েছে। আগে এলে আগে পাবেন ভিত্তিতে টিকিট বিক্রি হচ্ছে।”

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!