৩৭ বাংলাদেশির ইংরেজি কবিতার সংকলন অ্যামাজনে
বিভিন্ন দেশে বসবাসরত ৩৭ বাংলাদেশির প্রায় সাড়ে তিনশ কবিতা নিয়ে সংকলন-গ্রন্থ প্রকাশ করেছে অনলাইন বইয়ের দোকান ‘অ্যামাজন’।
‘আন্ডার দ্য ব্লু রুফ’ শিরোনামে ৫৫০ পৃষ্ঠার এ বইটি সম্পাদনা করেছেন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে বসবাসরত কাজী জহিরুল ইসলাম।
তিনি জানান, পৃথিবীর যে কোনো জায়গা থেকে অ্যামাজনে লগ ইন করে বইটি অর্ডার করা যাবে। বইটির গায়ে ছাপানো মূল্য ৩০ ডলার হলেও অনলাইনে কেনা যাচ্ছে ২০ ডলারে।
সংকলনে যাদের কবিতা রয়েছে তারা হলেন- শামীম আজাদ, মাহবুব হাসান, মাসুদ খান, কাজী জহিরুল ইসলাম, দিলারা হাফিজ, সুব্রত অগাস্টিন গোমেজ, মুজিব ইরম, মজনু শাহ, আবু সাঈদ ওবায়দুল্লাহ, সালেম সুলেরী, শাহ আলম দুলাল, শাকিল রিয়াজ, আবু যুবায়ের, আহমেদ জামিল, আহমেদ মূসা, অজিত পাত্র, একেএম আবদুল্লাহ, আলম সিদ্দিকী, অশোক কর, ফকির সেলিম, ফেরদৌস নাহার, লালন নূর, শিউলি জাহান, মোহাম্মদ নাসিরুল্লাহ, মনিজা রহমান, নাজমুন নাহার, কাজী আবরার জহির, রবিশঙ্কর মৈত্রী, রিপা নূর, রওনক আফরোজ, সাকিফ ইসলাম, শুক্লা গাঙ্গুলি, সুজন বড়ুয়া সাইম, উদয় শংকর দূর্জয়, ভায়লা সালিনা লিজা, জেবুন্নেসা জ্যোৎস্না ও জাকির হোসেন।
কবিতাগুলো বাংলা থেকে ইংরেজি অনুবাদে কবিদের সাহায্য করেছেন সিদ্দিক মাহমুদ, লুবনা ইয়াসমীন, ইমরান খান ও ফখরুজ্জামান চৌধুরী। প্রচ্ছদে ব্যবহার করা হয়েছে শিল্পী রাগীব আহসানের একটি পেইন্টিং।
| প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন! |
