পর্তুগালে আন্তঃসাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেবে বাংলাদেশ
পর্তুগাল সরকার ও ইউরোপিয় ইউনিয়ন আয়োজিত একটি আন্তঃসাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নিচ্ছেন দেশটিতে বসবাসরত বাংলাদেশিরা।
আগামী ২ সেপ্টেম্বর পোর্তোর বাতায়ালার হোটেল মুভের স্কয়ারে দিনব্যাপি এ অনুষ্ঠান হবে বলে জানান ‘বাংলাদেশ কমিউনিটি অব পোর্তোর’ সভাপতি শাহ আলম কাজল।
তিনি জানান, এতে প্রায় ২০ দেশের প্রবাসীরা অংশ নিচ্ছেন। ‘এসপাচো টিসিসি ওর’ উদ্যোগে এ আয়োজনের সহযোগিতায় রয়েছে পোর্তো সিটি কার্পোরেশন। অংশগ্রহণকারীরা নিজ নিজ দেশের সংস্কৃতি তুলে ধরে নাচ, গান, কবিতা, কারুশিল্প ও ফ্যাশন শো পরিবেশন করবেন।
‘বাংলাদেশ কমিউনিটি অব পোর্তোর’ সহযোগিতায় থাকছেন এর প্রধান উপদেষ্টা মোশাররফ হোসেন কিরন, জাফর আহমেদ, সাধারণ সম্পাদক আব্দুল আলিম, তোহিদুল ইসলাম, মোহাব্বত আলম টিপু, কামাল হোসেন ও বেলাল হোসেন।
| প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন! |
