২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

খালেদার মুক্তি চায় উত্তর আমেরিকা জাতীয়তাবাদী ফোরাম

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও নির্দলীয় সরকারের অধিনে জাতীয় সংসদ নির্বাচনের দাবি জানিয়েছে প্রবাসী সংগঠন ‘বাংলাদেশ জাতীয়তাবাদী ফোরাম অব নর্থ আমেরিকা’।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নিউ ইয়র্ক প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Aug 2018, 02:28 PM

Updated : 25 Jul 2022, 08:37 PM

স্থানীয় সময় রোববার নিউ ইয়র্কের জ্যাকসন হাইটসে ইত্যাদি পার্টি হলে ফোরামের কার্যকরী কমিটির সভায় এ দাবি জানানো হয়।

আয়োজক সংগঠনের সাধারণ সম্পাদক গোলাম এন. হায়দার মুকুটের সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন সংগঠনটির সভাপতি রফিকুল ইসলাম।

বক্তব্য দেন ফোরামের প্রতিষ্ঠাতা সভাপতি রাফেল তালুকদার, সাবেক সভাপতি সারওয়ার খান বাবু, সাবেক প্রধান উপদেষ্টা একেএম রফিকুল ইসলাম ডালিম, উপদেষ্টা মুক্তিযোদ্ধা ওয়াহিদ আলী মন্ডল, মুক্তিযোদ্ধা মশিউর রহমান, ফোরামের নেতা একেএম রশিদ, শাওন বাবলা, আবুল কাশেম, আলী হোসেন, মিজানুর রহমমান, আশরাফুজ্জামান, মফিজুল ইসলাম, সুমন সরদার, এস আই ঢালি, আবুল কালাম, দেলোয়ার হোসেন, আমজাদ হোসেন ও আবু হানিফ।

বক্তারা বলেন, ‘বর্তমান সরকার রাজনৈতিক প্রতিহিংসায় বেগম খালেদা জিয়াকে কারাগারে রেখেছে। কারাগারে তিনি অসুস্থ, তার সুচিকিৎসার প্রয়োজন। আমরা তার নিঃশর্ত মুক্তি চাই, যাতে উন্নত চিকিৎসার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া যায়।’

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!