নিউ ইয়র্কে জিল্লুর রহমান স্মৃতি সংসদের সভা
সাবেক রাষ্ট্রপতি ও আওয়ামী লীগের রাজনীতিবিদ জিল্লুর রহমানকে নিয়ে যুক্তরাষ্ট্র প্রবাসীদের সংগঠন ‘জিল্লুর রহমান স্মৃতি সংসদ’ এর সভা অনুষ্ঠিত হয়েছে।
স্থানীয় সময় রোববার সন্ধ্যায় নিউ ইয়র্কের জ্যাকসন হাইট্সের হাটবাজার পার্টি সেন্টারে এতে সভাপতিত্ব করেন আয়োজক সংগঠনের সভাপতি এবাদুল হক এবাদ।
সভায় ২০০৪ সালের ২১ অগাস্ট গ্রেনেড হামলায় আইভি রহমানসহ নিহতদের স্মরণ করা হয়।
সৈয়দ গোলাম কিবরিয়া, ইসমাইল হোসেন স্বপন, খন্দকার জাহিদুল ইসলাম ও সুমন মাহমুদের যৌথ সঞ্চালনায় এ সভায় প্রধান অতিথি ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি সিদ্দিকুর রহমান।
তিনি বলেন, “জননেত্রী শেখ হাসিনার জীবন এখনও ঝুঁকিমুক্ত নয়। এখনও ষড়যন্ত্রকারীরা ষড়যন্ত্র করে যাচ্ছে। কাজেই সবাইকে সতর্ক থাকতে হবে আমাদের আস্থা ও চেতনার বাতিঘর বঙ্গবন্ধুকন্যা ও প্রধানমন্ত্রীকে সুরক্ষা দেওয়ার জন্য।”
প্রধান আলোচক ছিলেন নিউ ইয়র্কে বাংলাদেশ কন্স্যুলেটের প্রথম সচিব মো. শামীম হোসেন।
তিনি বলেন, “রাজনীতি করা হয় জনগণ এবং দেশের কল্যাণের অভিপ্রায়ে। অথচ কেউ কেউ রাজনৈতিক স্বার্থ চরিতার্থের জন্যে প্রতিদ্বন্দ্বি রাজনীতিকদের হত্যায় প্রবৃত্ত হন। এটি গ্রহণযোগ্য হতে পারে না গণতান্ত্রিক সমাজে।”
নেতা-কর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন আতিকুর রহমান সুজন, একরামুল হক সাবু, কামরুজ্জামান মুরাদ, সিরাজুল ইসলাম, নিজামুদ্দীন, ফারুক হোসেন, আবরার সিমন, শেখ জামাল হোসেন, সেবুল মিয়া, ইফজাল আহমেদ, রহিমুজ্জামান সুমন, মিজান চৌধুরী, মাহমুদুর রহমান, আবুল হাসানাত, কবির আলী, জাহিদ মিয়া, গিয়াস উদ্দিন, নাফিকুর রহমান তুরান, এইচ.এম. ইকবাল, কামাল হোসেন রাকিব, মনিরুল আলম দীপু, স্বপন বিশ্বাস, রাসেল সরকার, মোশারফ হোসেন, আব্দুল আলিম, উবায়েদ উল্লাহ, ফাতেমা ওবায়েদ, আমিনুল ইসলাম, জসিম উদ্দীন ভূঁইয়া, পঙ্কজ তালুকদার, মৃদুল করিম, ইমতিয়াজ, রিফাত সাখাওয়াত রাজীব, অতুল প্রসাদ রায়, কামাল উদ্দিন, কাওসার আহমেদ, আল-আমিন, রনি দেওয়ান, রবিউল হোসেন ও রায়হানুর রহমান।
| প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন! |
