২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

টরন্টোতে অনুষ্ঠিত হচ্ছে ‘বিশ্ব সিলেট সম্মেলন’

কানাডার টরন্টোতে অনুষ্ঠিত হতে যাচ্ছে দুই দিনব্যাপী ‘বিশ্ব সিলেট সম্মেলন’।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নিউ ইয়র্ক প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Aug 2018, 01:50 PM

Updated : 19 Aug 2022, 02:31 PM

আগামী ১ ও ২ সেপ্টেম্বর টরন্টোর স্কারবরো এলাকায় গ্র্যান্ড প্যালেস কনভেনশন সেন্টারে এ সম্মেলনের আয়োজন করছে ‘জালালাবাদ অ্যাসোসিয়েশন, টরন্টো’।

আয়োজক সংগঠনটি জানায়, এ সম্মেলন উৎসর্গ করা হয়েছে মুক্তিযুদ্ধে মুক্তিবাহিনীর প্রধান সেনাপতি মহম্মদ আতাউল গনি ওসমানীকে। প্রধান অতিথি থাকবেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত।

অন্যান্যদের মধ্যে অধ্যাপক কাজী খলিকুজ্জমান আহমেদ, এ কে এ মোমেন, রাশেদা কে চৌধুরী ও ইনাম আহমেদ চৌধুরী উপস্থিত থাকার কথা রয়েছে।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!