যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ে ‘বাংলাদেশের ঢোল’
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত একটি সাংস্কৃতিক উৎসবে ‘বাংলাদেশের ঢোল’ শিরোনামে লোক-নৃত্য পরিবেশন করেছেন প্রবাসী বাংলাদেশিরা।
স্থানীয় সময় বৃহস্পতিবার ওয়াশিংটন ডি.সিতে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় মিলনায়তনে বহুজাতিক জাতিগোষ্ঠীর এ নবম বার্ষিক সাংস্কৃতিক উৎসবের আয়োজন করে ‘সাউথ এশিয়ান-আমেরিকান এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন’।
উৎসবে প্রধান অতিথি ছিলেন মন্ত্রণালয়ের দক্ষিণ ও মধ্য এশিয়া সম্পর্কিত মুখ্য উপ সহকারি পররাষ্ট্রমন্ত্রী এ্যালিস জি ওয়েল্স।
যুক্তরাষ্ট্রে জন্ম নেওয়া বাঙালি প্রজন্ম তার মা-বাবার ইতিহাস-ঐতিহ্য লালনের মধ্য দিয়ে প্রকারান্তরে যুক্তরাষ্ট্রের সমাজ-ব্যবস্থাকেই বর্ণাঢ্য করে তুলছেন বলে মন্তব্য করেন তিনি।
বাংলাদেশ ছাড়াও এতে ভারত, শ্রীলংকা, নেপাল, পাকিস্তান ও আফগানিস্তানের শিল্পীরা তাদের সাংস্কৃতিক ঐতিহ্য পরিবেশন করেন।
| প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন! |
